× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তির অনুমতি পেল ‘ডট’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১৫:০৭ পিএম

মুক্তির অনুমতি পেল ‘ডট’

নারী সংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধে ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে বাংলাদেশি সিনেমা ‘ডট’। সম্প্রতি এটি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, শিগগির ঘোষণা করা হবে মুক্তির তারিখ। সিনেমাটি সম্পর্কে নির্মাতা বলেন, ‘নারী সংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এ সিনেমায়। চলচ্চিত্রটি মুক্তির অনুমতি পেয়েছে। এবার দর্শকের দেখার পালা। শিগগির দেশ-বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে সিনেমাটি।’

প্রযোজক বড়ুয়া মনোজিত ধীমন জানান, সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সদস্যরা চলচ্চিত্রটি দেখে প্রশংসা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাই বেশ আনন্দিত এবং এটি মুক্তি নিয়ে পুরো টিম কাজ করছে। শিগগিরই চলচ্চিত্রটি দেশ-বিদেশের দর্শকরা নানারকম মাধ্যমে উপভোগ করতে পারবেন বলে আশা করছি।

২ ঘণ্টা ৮ মিনিট দৈর্ঘ্যের ‘ডট’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, মিষ্টি আক্তার, পরী, রাজিবুল ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, মাসুদ, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল, সেন্ডি কুমার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা