বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:২৭ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:৪২ পিএম
ভারতের জাতীয় ক্রাশ অভিনেত্রী ও নৃত্যশিল্পী দিশা পাটানি। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। প্রেমের সম্পর্ক না থাকলেও তারা ধরে রেখেছেন বন্ধুত্বের সম্পর্ক। তবে প্রেম ছাড়া কি আর জীবন চলে। তাই এবার ভক্তদের সঙ্গে তাঁর নতুন প্রেমিকের পরিচয় করিয়ে দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিলেন নিজের নতুন জীবন সঙ্গীর।
এদিকে জ্যাকি পুত্রের সঙ্গে বিচ্ছেদের পর থেকে দিশা-ইলিচ জুটি এক সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। ছুটিতে তারা বিভিন্ন দেশে ঘুরতেও যাচ্ছেন। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করছেন দুজন। এরপর থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক আরও বেশি আলোচনায় আসে। সম্প্রতি ইলিচ তাঁর ইনস্টা একাউন্টে দুজনের বেশকিছু ছবি দিয়েছেন। যেখানে দিশা ও ইলিচকে বেশ অন্তরঙ্গভাবে দেখা যায়। দিশা তাঁর পোস্টের নিচে ভালোবাসার ইমোজি দিয়ে তাঁদের গুঞ্জনে আরও বাড়িয়ে দেন।
দিশাকে সবশেষ 'এক ভিলেন রিটার্নস' সিনেমায় দেখা যায়। এই সিনেমায় তিনি জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আরেকটি সিনেমা 'প্রজেক্ট কে'। এটি ২০২৩ সালে মুক্তি দেওয়া হবে। সিনেমায় দিশা ছাড়াও আরও আছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা, দুলকার সালমান ও সুর্যর মতো তারকারা।