× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকাশ্যে দিশার নতুন প্রেমিক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:২৭ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:৪২ পিএম

প্রকাশ্যে দিশার নতুন প্রেমিক

ভারতের জাতীয় ক্রাশ অভিনেত্রী ও নৃত্যশিল্পী দিশা পাটানি। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছে। প্রেমের সম্পর্ক  না থাকলেও তারা ধরে রেখেছেন বন্ধুত্বের সম্পর্ক। তবে প্রেম ছাড়া কি আর জীবন চলে। তাই এবার ভক্তদের সঙ্গে তাঁর নতুন প্রেমিকের পরিচয় করিয়ে দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিলেন নিজের নতুন জীবন সঙ্গীর।

দিশার নতুন প্রেমিকের নাম অ্যালেক্সান্ডার আলেক্স ইলিচ। যার দেশ বসনিয়া ও হার্জেগোভিনায়া। তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের গুঞ্জন চলছে দিশার। এবার ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমসের কাছে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুললেন তাঁরা। দিশা বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে এক সঙ্গে কাজ করছি। দুজনই খুব ভালো বন্ধু। টাইগারের সঙ্গে সম্পর্ক থাকাকালীনও আমরা বন্ধু ছিলাম এখনো আছি।' 

এদিকে জ্যাকি পুত্রের সঙ্গে বিচ্ছেদের পর থেকে দিশা-ইলিচ জুটি এক সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন। ছুটিতে তারা বিভিন্ন দেশে ঘুরতেও যাচ্ছেন। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করছেন দুজন। এরপর থেকেই তাঁদের প্রেমের সম্পর্ক আরও বেশি আলোচনায় আসে। সম্প্রতি ইলিচ তাঁর ইনস্টা একাউন্টে দুজনের বেশকিছু ছবি দিয়েছেন। যেখানে দিশা ও ইলিচকে বেশ অন্তরঙ্গভাবে দেখা যায়। দিশা তাঁর পোস্টের নিচে ভালোবাসার ইমোজি দিয়ে তাঁদের গুঞ্জনে আরও বাড়িয়ে দেন। 

দিশাকে সবশেষ 'এক ভিলেন রিটার্নস' সিনেমায় দেখা যায়। এই সিনেমায় তিনি জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে আরেকটি সিনেমা 'প্রজেক্ট কে'। এটি ২০২৩ সালে মুক্তি দেওয়া হবে। সিনেমায় দিশা ছাড়াও আরও আছেন অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা, দুলকার সালমান ও সুর্যর মতো তারকারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা