× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঐক‍্যবদ্ধ বাংলাদেশে স্বপ্ন সফল হোক : আসিফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১১:৪৭ এএম

আসিফ আকবর

আসিফ আকবর

ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সাড়ে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পতন ঘটে। গত বছরের এই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে এক দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর, যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘আজ ৩৬ জুলাই (৫ আগস্ট) রাজা লক্ষণ সেনের ৮১৮ বছর পর বিশ্ব ঘৃণীত ফ‍্যাসিস্ট খুনি হাসিনার পলায়নের মধ‍্য দিয়ে সফল জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে অভিনন্দন। সকল জুলাই শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা, আহত সকল যোদ্ধার দ্রুত সুস্থ‍তা কামনা করি।’ 

‘জুলাই বিপ্লবের রেমিট‍্যান্স যোদ্ধাদের সময়োপযোগী সাহসী অবদানের জন‍্য স‍্যালুট। অদম‍্য ছাত্র, জনতা, শ্রমিক, শিক্ষক, সিপাহি, শিল্পী, সাহিত‍্যিক, কলাকুশলী, প্রত‍্যেক বাবা মা, সর্বস্তরের পেশাজীবী এবং (ফ‍্যাসিস্টের দোসর ব‍্যতীত) প্রতিটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিপ্লবী অভিনন্দন। বেসরকারি বিশ্ববিদ‍্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসামান‍্য প্রতিরোধ এবং বীরত্বের জন‍্য জাতি তাদের কাছে ঋণী। পতিত ফ‍্যাসিস্ট এবং তাদের অনুশোচনাহীন অন্ধ অসভ‍্য অনুসারীদের জন্ম আর মৃত‍্যু হোক কমেন্ট বক্সের ডাস্টবিনে। 

গুম-খুন, হত‍্যাকারী, অত‍্যাচারী, লুটেরা, চাটার দলের এই নিকৃষ্ট গোষ্ঠী নিক্ষিপ্ত হোক ইতিহাসের আঁস্তাকুড়ে। ফ‍্যাসিস্টমুক্ত ঐক‍্যবদ্ধ বাংলাদেশে স্বপ্ন সফল হোক, জুলাই বিপ্লব দীর্ঘজীবী হোক। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ভালোবাসা অবিরাম।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা