× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রবীন্দ্রপ্রয়াণ দিবসে টিভিতে যা থাকছে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১২:০৫ পিএম

বিটিভিতে থাকছে নৃত্যানুষ্ঠান ‘নুপুরের ঝংকার’

বিটিভিতে থাকছে নৃত্যানুষ্ঠান ‘নুপুরের ঝংকার’

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানমালায় যুক্ত হয়েছে বেশ কয়েকটি বিশেষ অনুষ্ঠান। তালিকায় রয়েছে নাটক, আলেখ্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান ও কবিতা পাঠের অনুষ্ঠান। ২২ শ্রাবণ, বুধবার দুপুর ১টা ১০ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের অনুষ্ঠান। বিকাল সাড়ে ৪টায় থাকছে নৃত্যানুষ্ঠান ‘নূপুরের ঝংকার’। লাবণ্যর উপস্থাপনায় ও নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন, আব্দুর রশিদ স্বপন, আমিরুল ইসলাম ও সৈয়দা শায়লা আহমেদের নৃত্য পরিচালনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় আটটি গানে নাচবেন নৃত্যশিল্পীরা। রবীন্দ্রনাথের লেখা শিশুতোষ গান, ছড়াগান, কুইজ, চিত্রাংকন ও তার জীবনীর সংকলন নিয়ে শিশুতোষ অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যা ৬টায়। সন্ধ্যা ৭টায় রয়েছে কবিতা পাঠের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দুর্বুদ্ধি’ অবলম্বনে নাটক ‘দুর্বুদ্ধি’ প্রচারিত হবে রাত ৯টায়। শাহজামান মিয়ার নাট্যরূপে নাটকটি প্রযোজনা করেছেন এল রুমা আকতার। নাটকে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শাহেদ আলী, রিনা রহমান, ইমরান হাসো, সোলায়মান খোকা, শিরিনা বিথী, তরিকুজ্জামান তপন, আখতার হোসেন, আরজুমান আরা বকুলসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবেÑ একজন গ্রাম্য ডাক্তার যিনি নিজের স্বার্থ হাসিলের জন্য এক অদ্ভুত পরিকল্পনা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে তিনি এক ধনী ব্যক্তির মেয়েকে ভুল বুঝিয়ে তার সঙ্গে নিজের ছেলের বিয়ে দিতে চান। ডাক্তার তার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য নানা রকম মিথ্যা কথা ও ছলনার আশ্রয় নেন। গল্পটিতে ডাক্তাররূপী মানুষের কপটতা, স্বার্থপরতা ও নির্বুদ্ধিতার দিকটি তুলে ধরা হয়েছে।

এ ছাড়া রাত ১০টায় রয়েছে রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্য নিয়ে আলেখ্যানুষ্ঠান ‘সৃজনে স্মৃতিতে রবীন্দ্রনাথ’। গান, কবিতা, নৃত্যনাট্য ও পত্রপাঠ দিয়ে সাজানো অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানজিন তমা। রাত ১১টা ০৫ মিনিটে প্রচারিত হবে রবীন্দ্রনাথের গান নিয়ে দ্বৈত সংগীতের অনুষ্ঠান।

রবীন্দ্রপ্রয়াণ দিবসে দেশের একমাত্র শিশুতোষ টিভি চ্যানেল দুরন্ত প্রচার করবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কবির সাহিত্যকর্ম থেকে অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্র দুটি নির্মিত হয়েছে। কবিতা ‘মাধো’ অবলম্বনে সুমনা সিদ্দিকী নির্মাণ করেছেন ‘মাধো’। অন্যদিকে নাটক ‘ডাকঘর’ অবলম্বনে লুসি তৃপ্তি গোমেজ নির্মাণ করেছেন ‘ডাকঘর’। দুরন্ত মুখপাত্র মহসিনা আফরোজ জানান, ‘মাধো’ ও ডাকঘর’ চলচ্চিত্র দুটি প্রচার হবে ২২ শ্রাবণ (৬ আগস্ট) রাত ১০টায়। এ ছাড়া রবীন্দ্রপ্রয়াণ দিবসে চ্যানেলটিতে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘সুরে ছন্দে রবীন্দ্রনাথ’, প্রচার এদিন সকাল ১১টায়। তারও আগে সকাল ৮টায় প্রচার হবে পার্থ প্রতিম হালদার পরিচালিত বিশেষ নৃত্যানুষ্ঠান ‘মম চিত্তে নিতি নৃত্যে’। অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানটিতে নৃত্য পরিবেশন করবেন নৃত্য সংগঠন ‘সাধনা’র শিল্পী রুদমিলা প্রিয়ন্তী চৌধুরী, আরিশা চৌধুরী, নোহলী ইসলাম রিয়া, লাবণ্য দাশ গুপ্তা, মাহিনুর মাহজাবিন রুপ, আনুভা চৌধুরী ও মধুরিমা রায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা