× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমুদ্রসৈকতে টয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১২:৩২ পিএম

মুমতাহিনা টয়া

মুমতাহিনা টয়া

অভিনেত্রী মুমতাহিনা টয়া ঘুরতে গেছেন শ্রীলঙ্কায়। দেশটির সমুদ্রসৈকত থেকে নিয়মিত ছবি পোস্ট করছেন সামাজিক মাধ্যমে। পোস্ট করা ছবিতে টয়াকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতে। প্রথমে একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, ‘সমুদ্রের ধারে খালি পায়ে হাঁটা মানে নিজের আত্মার সঙ্গেই হাঁটা।’

পরে আরও একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। তার পোস্ট করা ছবিগুলো পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে প্রতিক্রিয়া এসেছে ১২ হাজারের বেশি।

ভক্তদের কেউ তাকে শুভকামনা জানিয়েছেন, কেউ আবার জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। সমুদ্রসৈকতে টয়াকে দেখা গেছে নানা ভঙ্গিতে। কোনোটিতে তিনি সমুদ্র উপভোগ করছেন। কোনো ছবিতে তাকে বালুকাময় সৈকতে দেখা গেছে রোদ পোহাতে।

বিরতির সময়টাতে প্রচুর নতুন নতুন কাজ দেখছেন তিনি। বিশেষ করে ওটিটির কাজগুলো। জানা গেছে নতুন বেশ কয়েকটি প্রকল্প নিয়ে টয়ার কথা হয়েছে নির্মাতাদের সঙ্গে। শিগগিরই নতুন কাজ নিয়ে ফিরবেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা