× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘হ্যারি অ্যান্ড ম্যাগান’ সিরিজে প্রিয়াংকা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৪:০৬ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৪:১৩ পিএম

‘হ্যারি অ্যান্ড ম্যাগান’ সিরিজে প্রিয়াংকা চোপড়া

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও অভিনেত্রী মেগান ফক্সের বিয়ের ঘটনা সিনেমার কাহিনির চাইতে কোনো অংশে কম নয়। এ দুজনের জীবন নিয়ে গত ১০ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তথ্যচিত্র ‘হ্যারি অ্যান্ড মেগান’। তবে ভক্তদের জন্য অবাক করার বিষয় হলো, এতে বেশ কিছু অংশে দেখা গেছে অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। 

এই সিরিজের প্রথম তিনটি পর্বে মূলত বিভিন্ন ঘটনার বর্ণনা রয়েছে। প্রতিটা ঘটনাকে, তার কারণ ইত্যাদিকে নিখুঁতভাবে ব্যাখ্যা করে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে রয়েছে মিডিয়া কভারেজ, সোশ্যাল মিডিয়া পোস্ট এবং বেশ কিছু ব্যক্তিগত ছবি।

এ ছাড়া এই সিরিজে আরও একটি মজার বিষয় রয়েছে। সেটা হলো হ্যারি এবং মেগানের বন্ধুদের মতামত, তারা তাদের চোখে কীভাবে এই সম্পর্ক দেখেছেন, তাদের ব্যাখ্যা কী, কোন আঙ্গিকে তারা পুরো ঘটনাটিকে দেখেছেনতার পুরোটা এখানে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে এই জুটির জীবনে ঘটা বিভিন্ন ঘটনার কারণ বা ব্যাখ্যা দিতেও দেখা যায় তাদের।

মেগান মার্কেলের দীর্ঘদিনের বন্ধু হলেন প্রিয়াঙ্কা চোপড়া। এমনকি যখন হ্যারির সঙ্গে তার আলাপ হয়নি তার আগে থেকে প্রিয়াঙ্কা এবং মেগান বন্ধু। তাই এই সিরিজের দ্বিতীয় পর্বে প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যায় এক ঝলক। মেগানের ঘনিষ্ঠ বন্ধুদের যে সেলফি দেখানো হয়েছে, এই সিরিজে সেখানে একটি ছবিতে প্রিয়াঙ্কা ছিলেন।

এ ছাড়া এই সিরিজের মেগানের আর যে বন্ধুদের দেখা গিয়েছে, তার মধ্যে অ্যাবিগেইল স্পেন্সার অন্যতম। অ্যাবিগেইল বলেন ‘এইচের’ সঙ্গে দেখা করার আগে মেগান তার জীবন দারুণভাবে কাটিয়েছে। তিনি জানান তার বন্ধু মেগান ভীষণ মিশুক। আর সকলের সঙ্গে মিশতে ভালোবাসেন।

তবে এই সিরিজের আগামী কোনো পর্বে প্রিয়াঙ্কা চোপড়াকে আর দেখা যাবে কি না সেটা এখনও জানা যায়নি। এই সিরিজের বাকি পর্ব আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা