× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পপকর্ন রেডি রাখুন, আমি ফিরছি: শাহরুখ খান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১১:৫৫ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১২:২৭ পিএম

শাহরুখ খান। ফাইল ফটো

শাহরুখ খান। ফাইল ফটো

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান অর্জন করেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ৩৩ বছরের দীর্ঘ অভিনয়জীবনে এই প্রথমবারের মতো জাতীয় পুরস্কারে ভূষিত হলেন তিনি। ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্যই মিলেছে এই স্বীকৃতি। সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কিং খান।

এদিকে, পুরস্কার ঘোষণার পর থেকেই শাহরুখ খানকে ঘিরে বইছে শুভেচ্ছার বন্যা। সেই ভালোবাসায় সাড়া দিয়ে একটি ভিডিও বার্তায় ভক্ত-অনুরাগীদের সামনে হাজির হন কিং খান। ভিডিওতে দেখা যায়, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি—হাতে ও কোমরে রয়েছে সাপোর্ট বেল্ট। তবুও মুখে প্রশান্ত হাসি, কণ্ঠে কৃতজ্ঞতার সুর।

ভিডিওবার্তায় শাহরুখ বলেন, জাতীয় পুরস্কার এমন একটি প্রাপ্তি, যা সারা জীবন গর্বের বিষয় হয়ে থাকবে আমার কাছে। এটা কেবল স্বীকৃতি নয়, বরং বড় এক দায়িত্ব। অভিনয় আমার কাছে শুধু কাজ নয়, সত্যের প্রতিফলন তুলে ধরার দায়িত্ব।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের, জুরি বোর্ড এবং পরিচালকদের- বিশেষ করে অ্যাটলি ও ‘জওয়ান’ টিমকে বিশেষভাবে ধন্যবাদ জানান শাহরুখ। বলেন, এই সিনেমা আমাকে নতুন করে নিজেকে প্রমাণের সুযোগ দিয়েছে। এই টিমের মেম্বার, স্টাইলিস্ট, সহকর্মী— সবার প্রতি আমি কৃতজ্ঞ।

পরিবারের কথাও উঠে আসে বাদশার কণ্ঠে। স্ত্রী গৌরী এবং সন্তানদের প্রসঙ্গে শাহরুখ বলেন, শেষ ৪ বছরে ওরা আমায় যতটা ভালোবাসা আর সাহস দিয়েছে, তাতে আমি নিজেকে ঘরের সবচেয়ে ছোট সদস্য বলে মনে করি।

সবশেষে ভক্তদের উদ্দেশে শাহরুখ বলেন, এই পুরস্কার আপনাদের জন্য। আপনাদের ভালোবাসাই আমাকে এতদূর এনেছে। এখন হাত পুরোপুরি খোলা নেই, তাই জড়িয়ে ধরা যাচ্ছে না... তবে চিন্তা নেই, পপকর্ন রেডি রাখুন... আমি ফিরছি, থিয়েটারে। ততক্ষণ এক হাতেই চালিয়ে নিই!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা