× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমকে দিলেন কিয়ারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১১:৩৬ এএম

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি

কিয়ারা আদভানি এখন আলোচনায় তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ওয়ার ২’-এর জন্য। অ্যাকশন আর রোমাঞ্চে ভরপুর এই ছবিতে তিনি অভিনয় করেছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। ট্রেলারে তার ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। অ্যাকশন দৃশ্যে যেমন দুর্দান্ত, তেমনি বিকিনি লুকেও নজর কেড়েছেন এই বলিউড অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমার গান ‘আবন যাবন’-এ হৃতিক রোশনের সঙ্গে কিয়ারার রসায়ন বেশ প্রশংসিত হয়েছে অনুরাগীদের মাঝে। তবে এই নতুন লুকে আসার জন্য কিয়ারাকে যেভাবে নিজেকে প্রস্তুত করতে হয়েছে, তা উঠে এসেছে বলিউডের পুষ্টিবিদ নিকোল লিনহারেস কেডিয়ার বক্তব্যে। নিকোল বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল তাকে ছিপছিপে দেখানো। পাশাপাশি শরীরের অতিরিক্ত ফ্যাট কমানো। রান্নায় কতটুকু তেল ব্যবহার হচ্ছে, সবই ছিল পরিমাপের মধ্যে। এটা এমন নয় যে তিনি যেসব খাবার ভালোবাসতেন, সেগুলো বাদ দেওয়া হয়েছে; বরং কীভাবে সেই খাবারগুলোকে শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা যায়, সেটাই ছিল মূল লক্ষ্য।’ অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ মূলত হৃতিক রোশন অভিনীত সুপারহিট ছবি ‘ওয়ার’-এর সিক্যুয়েল। ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

মা হওয়ার পর কিয়ারা এখন আছেন মাতৃত্বকালীন বিরতিতে। সেজন্য ছবির প্রচারেও দেখা যায়নি তাকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা