× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডলি জহুরের ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১১:২৫ এএম

অভিনেত্রী ডলি জহুর

অভিনেত্রী ডলি জহুর

বিনোদন জগতের ছোট ও বড় দুই পর্দার জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী ডলি জহুর দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে দর্শকদের ব্যাপক ভালোবাসা কুড়িয়েছেন। দর্শকদের সেই ভালোবাসায় এখনও নিয়মিত কাজ করে যাচ্ছেন এ গুণী অভিনেত্রী। তবে অনেক দিন পর একটা হতাশা আর যন্ত্রণার কথা প্রকাশ করলেন ডলি জহুর। জানালেন সিনেমায় কাজ করেও ঠিকমতো পারিশ্রমিক না পাওয়ার কথা।

সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে ডলি জহুর বলেন, ‘আমরা যারা মা-খালা চরিত্রে অভিনয় করি, কোনো মর্যাদা ইন্ডাস্ট্রিতে পাইনি— এটি সত্যি কথা। তিনি বলেন, মায়ের অভিনয় করতাম, টাকা কম পেতাম। প্রায়ই সময়মতো পারিশ্রমিক পেতাম না। আমাকে সারাজীবন শুনতে হয়েছে— আপনি টাকার জন্য কাজ করেন নাকি? টাকার জন্য নাকি কাজ করি না?

অভিনেত্রী বলেন, ২০১১ সালে যখন আমি সিনেমা ইন্ডাস্ট্রি ছেড়ে আসি, তখন আমি পারিশ্রমিকের ৩৪ লাখ টাকা রেখে এসেছি।

স্বামী অসুস্থতার সময় আর্থিক সংকটে পড়েছিলেন ডলি জহুর। সেই সময় তার বিপদে কেউ এগিয়ে আসেননি। ডলি জহুর বলেন, ‘আমি অনেক সিনেমা করেছি। অনেকের কাছে টাকা পেতাম। এমনও হয়েছে— সিনেমা মুক্তি পেয়েছে, কিন্তু আমার পুরো টাকাই বকেয়া রয়ে গেছে।’ অভিনেত্রী বলেন, ‘স্বামী ক্যানসারে আক্রান্ত, তার অসুস্থতার সময় এক পরিচালককে কাঁদতে কাঁদতে বলেছি— কিছু টাকা আমার তুলে দেন, আমার স্বামীকে ব্যাংককে নিয়ে যাব।’

তিনি বলেন, আমার পাওনা টাকা তোলার জন্য, যাকে দায়িত্ব দিলাম, তার কাছেও আমি টাকা পেতাম। এরপর তিনি কি করলেন, আমার পাওনা টাকা তুলে দেওয়া তো দূরে থাক, তাকে আর খুঁজেই পাওয়া গেল না। কোনো যোগাযোগই করেনি, নিজেও কোনো টাকা দেননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা