× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১১:১৯ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১১:২২ এএম

এ সপ্তাহের ওটিটি

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে। আজ থাকছে এমন কিছু কনটেন্টের তথ্য।

এশা মার্ডার : কর্মফল (বাংলা সিনেমা)

অভিনয় : আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ, মিশা সওদাগর

মুক্তি : বিঞ্জ (৩১ জুলাই)

গল্পসংক্ষেপ : একই জেলায় খুন-ধর্ষণের শিকার হয় অর্চনা গোপ, জেসমিন টিউলিপ ও এশা জান্নাত নামের তিন মেয়ে। তিনটি খুনই হয়েছে ১৪ ফেব্রুয়ারি, অর্থাৎ ভালোবাসা দিবসের পর। কে সেই নৃশংস খুনি? ধর্ষকই-বা কে? উত্তর খুঁজতে মিশনে নামে পুলিশ কর্মকর্তা লিনা। সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সানী সানোয়ার। যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা।

ফাইভ গো ওয়াইল্ড (বাংলা নাটক)

অভিনয় : পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, শারমিন আঁখি

মুক্তি : বঙ্গ (২ আগস্ট)

গল্পসংক্ষেপ : পাঁচ বন্ধু মিলে ব্যাচেলর পার্টির আয়োজন করে একটি রিসোর্টে। গভীর রাত পর্যন্ত চলে সেই পার্টি। পরদিন সকালে যখন তাদের ঘুম ভাঙে, চারদিকের অবস্থা দেখে আঁতকে ওঠে সবাই। চারপাশের আসবাব ভাঙাচুরা, লন্ডভন্ড হয়ে আছে রিসোর্টের রুম। তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ার জোগাড়। কিন্তু কীভাবে এসব হলো, কিছুই মনে করতে পারে না কেউ। প্রত্যেকের মাথায় আসে বিচ্ছিন্ন কিছু ঘটনা। সেই মুহূর্ত থেকে তাদের একটাই মিশন— পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা।

সিতারে জমিন পার (হিন্দি সিনেমা)

অভিনয় : আমির খান, জেনেলিয়া দেশমুখ, সুরেশ মেনন

মুক্তি : টকিজ ইউটিউব চ্যানেলে (১ আগস্ট)

গল্পসংক্ষেপ : গুলশান নামের বাস্কেটবল কোচের গল্প নিয়ে সিনেমা। চলনে-বলনে বেশ রূঢ় গুলশান। সবাইকে অপমান করে আনন্দ পায়। নিজের স্ত্রী ও মায়ের সঙ্গে ঝগড়া করে প্রতিনিয়ত। সিনিয়র কোচদের মারধর করে। এক সময় আদালত তাকে শাস্তি হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের বাস্কেটবল কোচের দায়িত্ব দেন। এরপর বদলে যেতে থাকে গুলশানের জীবন।

হাউসফুল ৫ (হিন্দি সিনেমা)

অভিনয় : অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, অভিষেক বচ্চন

মুক্তি : আমাজন প্রাইম ভিডিও (১ আগস্ট)

গল্পসংক্ষেপ : রঞ্জিত ডোবরিয়াল নামের এক ধনী ব্যক্তি তার শততম জন্মদিনে একটি প্রমোদতরিতে আমন্ত্রণ জানায় তার পরিচিতজনদের। সেখানে নিজের উত্তরাধিকারের হাতে তুলে দেবে তার বিপুল সম্পত্তি। কিন্তু ঘটনার আগের দিন খুন হয় রঞ্জিত। এরপর তার সন্তান জলির পরিচয় নিয়ে হাজির হয় তিনজন। সঙ্গে তাদের তিন সুন্দরী বান্ধবী। সম্পত্তি পাওয়ার জন্য শুরু হয় নানা ফন্দি-ফিকির! কে খুনি আর কে আসল জলিÑ তা খুঁজতে গিয়ে ঘটতে থাকে নানা ঘটনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা