প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ১২:৫৫ পিএম
প্রসেনজিৎ চ্যাটার্জি
বাংলা সিনেমার উন্নতির লক্ষ্যে এক বিশাল পদক্ষেপ নিতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা, প্রযোজক এবং পরিচালক প্রসেনজিৎ চ্যাটার্জি।
তিনি সারা পশ্চিমবঙ্গে ১০০টি ‘মাইক্রো ফরম্যাট’ প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা করছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, যা ভারতের বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মমতা জানিয়েছেন, এই পরিকল্পনা কেবল পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি জাতীয় স্তরে বাস্তবায়িত হবে। এর মাধ্যমে বিনোদন জগত যেমন উপকৃত হবে, তেমনি বহু মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি প্রেক্ষাগৃহে ৪০-৫০ জন দর্শক বসার ব্যবস্থা থাকবে এবং এগুলো শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নির্মিত হবে। এর ফলে সব ধরনের চলচ্চিত্র সব শ্রেণির দর্শকেদের কাছে সহজেই পৌঁছে যাবে।