× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এরা কারা- প্রশ্ন ফারিয়ার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ১২:৫২ পিএম

শবনম ফারিয়া

শবনম ফারিয়া

অভিনয় কমিয়ে দিলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। যেখানে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী। জুলাই আন্দোলনে পতিত সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেছে তাকে। এবার রীতিমতো চটেছেন শবনম।

গত রবিবার মধ্যরাতে একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তাকে। ঢাকায় মিরপুরে পাহাড়ি উদ্যোক্তাদের পরিচালিত একটি রেস্টুরেন্টে মব সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিও। হেবাং নিয়ে লেখা একটি পোস্ট করেছেন এক ব্যক্তি। যে পোস্টটি শেয়ার করেছেন শবনম ফারিয়া। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘এরা কারা? এদের কি কোনো কাজ নাই? নিজের চরকায় এরা তেল দিতে পারে না? এই দেশটা কারো বাপ-দাদার সম্পত্তি না, দেশটা সবার। যারা বাপের সম্পত্তি মনে করে তাদের পরিণাম কী হয় তা দেখার বছরও পার হয় নাই, অতীত থেকে শিক্ষা না নিলে, ভবিষ্যতে এর চেয়ে খারাপ পরিণতি দেখার অপেক্ষায় থাকেন।’

ফারিয়ার সঙ্গে একমত পোষণ করেছেন অনেক অনুরাগী। কারো মন্তব্য, ‘এরা হচ্ছে মাথামোটা আধা পাগল। অন্য ধর্মের লোক কী খাবে তা নিয়ে তাদের মাথা ব্যথা কেন?’ কারো মন্তব্য, ‘এসব বাড়াবাড়ি খুবই দুঃখজনক।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা