× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্লোবাল তালিকায় দীপিকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ১২:৫০ পিএম

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

গ্লোবাল সাংস্কৃতিক প্রকাশনা ‘দ্য শিফট’ বিশ্বের ৯০ জনেরও বেশি অনন্য নারীর তালিকা প্রকাশ করেছে।

অ্যাক্টিভিজম, সৃজনশীলতা, নেতৃত্ব ও সাংস্কৃতিক প্রভাবের ক্ষেত্রে অবদান রাখা নারীদের এই তালিকায় রয়েছেন আমাল ক্লুনি, মারিস্কা হারগিতে, সেলেনা গোমেজ, বিলি আইলিশ, অ্যাঞ্জেলিনা জোলি, আমান্ডা গোরম্যান, জেসিকা চ্যাস্টেইন, অলিভিয়া রদ্রিগো, লুসি লিউ, মিস্টি কপল্যান্ড, বিলি জিন কিং-এর মতো তারকারা। তাদের সঙ্গে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

দীপিকার এই স্বীকৃতি শুধু তার চলচ্চিত্রজগতের প্রভাবকেই তুলে ধরেনি, বরং মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নারীর ক্ষমতায়নে তার কাজের জন্যও সম্মান জানিয়েছে। দীর্ঘদিন ধরে তিনি তার ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’-এর মাধ্যমে বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে যাচ্ছেন।

এ গর্বের মুহূর্তটি সামাজিক মাধ্যমে শেয়ার করে দীপিকা লিখেছেন, ‘এক এবং অদ্বিতীয়া গ্লোরিয়া স্টেইনেমের ৯১ বছরের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘দ্য শিফট’ আমাদের ভবিষ্যৎ গড়ে তোলা ৯০টি কণ্ঠকে সম্মান জানিয়েছেন। এই সম্মানের জন্য ধন্যবাদ তাদের।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা