× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবা জসীমের কবরেই সমাহিত হবেন ছেলে রাতুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ১১:০৩ এএম

রক ব্যান্ড ‘ওউন্ড’র ভোকালিস্ট সংগীতশিল্পী এ কে রাতুল

রক ব্যান্ড ‘ওউন্ড’র ভোকালিস্ট সংগীতশিল্পী এ কে রাতুল

দেশের রক সঙ্গীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ও রক ব্যান্ড ‘ওউন্ড’র ভোকালিস্ট সংগীতশিল্পী এ কে রাতুল মারা গেছেন। রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি জিমে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কার্যনির্বাহী সদস্য সনি রহমান বলেন, সোমবার (২৮ জুলাইল) সকাল ৮টায় বনানীর কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে বাবা জসীমের কবরেই দাফন করা হবে রাতুলকে। শ্রোতাদের মধ্যে ওউন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে প্রকাশিত হয়েছে ইপি ‘এইটিন’।

তিনি অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’র সাউন্ডে কাজ করেছেন। তিনি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও ছিলেন। রাতুল প্রয়াত চিত্রনায়ক জসীমের মেজো ছেলে। দুই ভাইয়ের মধ্যে এ কে রাতুলও সংগীতশিল্পী হিসেবে পরিচিত। আরেক ভাই এ কে সামী একজন ড্রামার। রাতুলের মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের সংগীতশিল্পী ও তার ভক্ত-শ্রোতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা