× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিমির ‘রক্তবীজ ২’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১১:৪৩ এএম

মিমি চক্রবর্তী

মিমি চক্রবর্তী

পূজায় বড় চমক দিতে আসছে 'রক্তবীজ ২'। তার আগে এ সিনেমার জন্য বিকিনি লুকে প্রথমবারের মতো নজর কাড়লেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

অভিনেত্রীর এ লুক দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। কোনো কোনো ক্ষেত্রে আবার বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, দীপিকা পাডুকোনদের সঙ্গেও তার তুলনা চলে আসছে। নির্মাতাদের পক্ষ থেকে অভিনেত্রীর হট বিকিনি লুকের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শোরগোল পড়েছে। ছবিতে দেখা গেছে, নীল রঙের বিকিনিতে মিমি। হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড, ভিজে খোলা চুলে ঝড় তুলেছেন অভিনেত্রী।

কখনো একরাশ নীল হাঁটুপানি পর্যন্ত ডুবিয়ে আনমনা হয়ে তাকিয়ে মিমি, কখনো সমুদ্রসৈকতে হাতে স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে; আবার কখনো স্কার্ফ হাতে বিকিনি পরে আনমনেই সমুদ্রের পাড় ধরে হেঁটে চলেছেন অভিনেত্রী। সব মিলিয়ে সৈকতে উষ্ণতা ছড়িয়েছেন তিনি।

এবার উল্টো রথে প্রকাশ্যে আসে ‘রক্তবীজ ২’ সিনেমায় মিমি চক্রবর্তীর 'পুলিশ অফিসার' লুকের ছবি। তবে সেই লুকের পাশাপাশি ‘রক্তবীজ'-এর সংযুক্তা মিত্রকে যে বিকিনি লুকে দেখা যাবে তা অবশ্য আশা করেননি দর্শকরা। মিমি ছাড়াও আগের সিনেমার মতো এ ছবিতেও থাকছেন আবির চট্টোপাধ্যায়। এ ছাড়া ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে।

এর আগের সিনেমায় একটি গানে ও শেষে একবার দেখা মিলেছিল অঙ্কুশ হাজরাকে। জানা গেছে, এ সিনেমার খলনায়কের ভূমিকায় ধরা দেবেন নায়ক। তিনি ছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। তাকে 'আয়েশা'র লুকে দেখা যাবে। ইতোমধ্যে সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, ২০১৭ সালে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে ‘পোস্ত’ সিনেমায় অভিনয় করেছিলেন মিমি চক্রবর্তী। ২০২৩ সালে রক্তবীজ সিনেমায় 'সংযুক্তা'র চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এবার পালা দ্বিতীয় পর্বের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা