× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীমণি

‘সব সময় আবেগ নিয়ন্ত্রণ করা যায় না’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ১১:৩৪ এএম

‘সব সময় আবেগ নিয়ন্ত্রণ করা যায় না’

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক সব ছবি ও ভিডিও দেখে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন চিত্রনায়িকা পরীমণি।

কোমলমতি শিশুদের আহত ও নিহতের ছবি তাকে এতটাই নাড়া দিয়েছে যে, তিনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার হাসপাতাল থেকেই তার একটি ভিডিও প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বেডে শুয়ে আছেন পরী। তার হাতে ক্যানোলা লাগানো। স্যালাইনের টিউব ঝুলছে পাশে। মাথার পাশে বসে আছে তার ছোট ছেলে পুণ্য। পরী বারবার তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বুকের কাছে টেনে নিচ্ছেন, চোখে-মুখে স্পষ্ট ট্রমার ছাপ।

পরে আরেকটি পোস্টে তিনি লিখেছেন, ‘প‍্যানিক অ‍্যাটাক মোটেই কোনো সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ংকর হতে পারে! আজ তিনটা রাত কীভাবে পার করছি আমি শুধু জানি। হসপিটালের ডাক্তাররা (মেডিসিন, কার্ডিওলোজি এবং সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন। আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনো চিকিৎসা কি আদৌ কাজে আসত আমার এই মুহূর্তে! আমি জানি না, আমি শুধু জানি আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।’ ভিডিওটি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘সব সময় কি সব ইমোশন কন্ট্রোল করা যায়! যায় না তো।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা