× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুভেচ্ছাদূত হলেন তৌকীর-বিপাশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫ ১২:৫৯ পিএম

শুভেচ্ছাদূত হলেন তৌকীর-বিপাশা

তারকা দম্পতি তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। অভিনয়ে এখন অনিয়মিত। বিপাশা আঁকাআঁকি ও লেখালেখিতে ব্যস্ত। আর তৌকীর ব্যস্ত নির্মাণে। বেশ বিরতির পর একটি রিয়েল এস্টেটের শুভেচ্ছাদূত হয়েছে এ শিল্পী দম্পতি। সম্প্রতি রাজধানী বনানীর একটি হোটেলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে অংশ নেবেন তৌকীর ও বিপাশাÑ এমনটিই জানিয়েছেন তারা। 

এদিকে বেশ বিরতির পর নির্মাণে ফিরেছেন তৌকীর আহমেদ। শুরু করলেন ‘ধূসর প্রজাপতি’ নামে নতুন একটি ধারাবাহিকের কাজ। পরিচালনার পাশাপাশি এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। বাংলাদেশ টেলিভিশনের জন্য তৈরি এই ধারাবাহিকের রচয়িতা তৌকীর আহমেদ। গত ২১ জুন থেকে ঢাকার অদূরে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্ট ও আশপাশের লোকেশনে ‘ধূসর প্রজাপতি’ ধারাবাহিকের শুটিং শুরু হয়েছিল। শেষ হয়েছে জুলাইয়ের প্রথম সপ্তাহে।

তৌকীরকে সর্বশেষ ‘স্ফুলিঙ্গ’ ছবির নির্মাণে দেখা যায়। সেই ছবির পর বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ছিলেন। যুক্তরাষ্ট্রে থাকলেও তৌকীর লেখালেখি ও মঞ্চনাটকের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন। পরিবার নিয়ে অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করে আসছেন বিপাশা। তার ছেলেরা সেখানেই পড়াশোনা করছেন। সেখানে তার আঁকা ছবির একক প্রদর্শনীও হয়েছে বেশ কয়েকটি। সেগুলো শিল্পমনস্ক মানুষের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি তিনি আন্তর্জাতিক শিল্পকর্মের দল ‘দ্য আর্ট ডোম’-এর সঙ্গে যুক্ত হয়েছেন।

সম্প্রতি দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছেন বিপাশা। তার একটি শিল্পকর্ম নিয়ে তৈরি হচ্ছে শাড়ি, যা শিগগিরই বাজারে আসবে। বছর দুয়েক আগে ঢাকার গ্যালারি চিত্রকে নিজের চিত্রকর্ম নিয়ে একটি একক প্রদর্শনী করেছিলেন এই শিল্পী। সেখানেই অন্যসব চিত্রকর্মের পাশাপাশি স্থান পায় ‘সক্রেটিসকে আমার ভোট দিলাম’। বিপাশার আঁকা সেই চিত্রকর্ম ব্যবহার করে ফ্যাশন পণ্যের প্রতিষ্ঠান মানাস বাজারে আনতে যাচ্ছে একটি শাড়ি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা