× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫ ১৩:৩৯ পিএম

বাড়ি ফিরলেন ফরিদা পারভীন

বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুরুতেই তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় একাধিক মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলে।

চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে গতকাল সোমবার রাতে বাড়ি ফেরেন। বিষয়টি এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ফরিদা পারভীন। কিন্তু কিডনি বিকল রোগীদের যেকোনো সময় পুনরায় শারীরিক অবস্থার অবনতি হতে পারে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ফরিদা পারভিন দীর্ঘদিন কিডনির অসুখে ভুগছেন। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস নিতে হয় তাঁর। সেই সঙ্গে রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন ভুগছিলেন। কিডনি রোগবিশেষজ্ঞ এবং ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনবিশেষজ্ঞ চিকিৎসকদের অধীন চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা