× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন সৃজিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ জুলাই ২০২৫ ১২:৩৮ পিএম

নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়

নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়

পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় নাকি প্রেম করছেন। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। তার কথিত প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।

সম্প্রতি ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে দুজনের একসঙ্গে উপস্থিত হওয়ার বিষয়টি যেন সেই জল্পনা আরও উস্কে দিয়েছে। গুঞ্জনের পারদ চড়তেই অবশেষে মুখ খুললেন সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি গোটা টিম নিয়ে পুরীতে নতুন সিনেমার শুটিংয়ে গিয়েছিলেন সৃজিত। নীলাচলের সৈকত থেকেই সমুদ্রকে সাক্ষী রেখে একসঙ্গে একটি সেলফি তুলেছিলেন মাত্র সৃজিত-সুস্মিতা। অভিনেত্রী সেই ছবি শেয়ার করার পর প্রেমের গুঞ্জন আরও ডালপালা মেলে। দুজনে নাকি একান্ত সময়ও কাটিয়েছেন শুটিংয়ে! প্রেম নিয়ে প্রশ্ন করা হলে সুস্মিতা বলেন, ‘আমরা দুজনে ভীষণ ভালো বন্ধু। বলা যেতে পারে খুব অল্প দিনেই ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা। এসব যারা বলছেন, সেটা নিয়ে আমার সত্যিই কিছু বলার নেই।’ সৃজিত বলেন, ‘২০২৫ সালে দাঁড়িয়ে একটা সেলফিকে কেন্দ্র করে যে এত কথা হচ্ছে, সেটা ভেবেই আমি অবাক! আমরা পিরিয়ড ড্রামা তৈরি করছি ঠিকই, কিন্তু দাঁড়িয়ে তো বর্তমান সময়েই। তাই রিলাক্স! একটা ছবি নিয়ে এত তোলপাড় করবেন না।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা