× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হুমায়ুন আহমেদ স্বরনে টিভিতে আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ১৬:৫৬ পিএম

হুমায়ুন আহমেদ স্বরনে টিভিতে আয়োজন

আজ ১৯ জুলাই হুমায়ূন আহমেদের মৃত্যুদিন। ২০১২ সালের ১৯ জুলাই না ফেরার দেশে পাড়ি জমান নন্দিত কথাসাহিত্যিক-নাট্যকার-চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ।

এ উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় থাকবে তাঁর লেখা নাটক এবং স্মৃতিচারণা।সকাল ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ রচিত নাটক ‘অন্য কোনোখানে’। পরিচালনায় আবুল হায়াত। সন্ধ্যা ৬টায় থাকবে স্মরণ অনুষ্ঠান ‘তুমি চলে এসো এক বরষায়’। অংশ নিয়েছেন কবি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, সাহিত্যিক মাজহারুল ইসলাম, অভিনেতা ফারুক আহমেদ ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ। 

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিশেষ নাটক প্রচার করতে যাচ্ছে আমেরিকার বাংলা টেলিভিশন চ্যানেল এটিভি ইউএসএ এবং ইউটিউব প্ল্যাটফর্ম ‘এটিভি ইউএসএ ড্রামা’।

‘গল্প যখন জীবিত’ নামের এই বিশেষ নাটকটি প্রচার হবে নিউ ইয়র্ক সময় অনুযায়ী ১৯ জুলাই, শনিবার রাত ৯টায় এবং বাংলাদেশ সময় অনুযায়ী ২০ জুলাই, রবিবার সকাল ৭টায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা