× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিনেমা পরিচালনায় ফিরছেন মীর সাব্বির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১২:৩২ পিএম

সিনেমা পরিচালনায় ফিরছেন মীর সাব্বির

অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করলেও মীর সাব্বিরের আরেক পরিচয় তিনি পরিচালক। টেলিভিশনের পর্দায় বহু জনপ্রিয় নাটক তৈরি করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছিলেন এই গুণী অভিনেতা। সেই স্বপ্ন প্রথম বাস্তবায়িত হয় ২০২১ সালের ৩১ ডিসেম্বর সরকারি অনুদানের ‘রাত জাগা ফুল’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে।

‘রাত জাগা ফুল’ ছিল গ্রামীণ পটভূমিতে নির্মিত এক রহস্যঘেরা ছবি, যার কেন্দ্রে ছিল রইস পাগলা নামের এক চরিত্র। সে জঙ্গলে থাকে এবং কথা বলে পশুপাখির সঙ্গে। গ্রামের একটি খুনের ঘটনা সে একাই বুঝে ফেলে। প্রকৃতি, পরিবেশ আর রহস্য মিলিয়ে গড়ে ওঠা এই সিনেমাটি আলোচিত হওয়ার পাশাপাশি মীর সাব্বিরকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি। চার বছর পর আবারও সিনেমা নির্মাণে নামছেন মীর সাব্বির। প্রাথমিকভাবে তার দ্বিতীয় সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘কুটু’। এবারের সিনেমাতেও থাকবে গ্রামের সহজ-সরল মানুষের গল্প। এরই মধ্যে চিত্রনাট্য লেখা ও গান তৈরির কাজ শেষ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে মীর সাব্বির বলেন, ‘রাত জাগা ফুল’ ছবিতে শহরের গল্প কিছুটা ছিল। কিন্তু ‘কুটু’ সম্পূর্ণ গ্রামভিত্তিক গল্প। এ সিনেমার মাধ্যমে আমি আবারও দর্শকের কাছে মানুষের সরলতা ও মানবিক গল্প তুলে ধরতে চাই।’ ‘কুটু’র অভিনয়শিল্পী এখনও চূড়ান্ত হয়নি। তবে কাস্টিংয়ে নতুন মুখ আনার ইচ্ছার কথা জানালেন তিনি। শিগগিরই শুটিং শুরুর পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত সিনেমাটি মুক্তির কথাও বলেন তিনি।

এদিকে দ্বিতীয় সিনেমার শুটিং শুরু করার আগে একটি নতুন ধারাবাহিক নাটকের কাজ শেষ করতে চান মীর সাব্বির। নাটকটির নাম ‘রেমিট্যান্স যোদ্ধা’। এটি নির্মিত হচ্ছে প্রবাসী শ্রমিকদের জীবনঘনিষ্ঠ গল্প নিয়ে। দেশে ও বিদেশে শুটিং হবে নাটকটির।

নাটকটি নিয়ে মীর সাব্বির বলেন, ‘এই ধারাবাহিকটি আমার নিজের পরিচালনায় হবে। স্ক্রিপ্ট লিখেছেন শাহাবুদ্দিন আহমেদ। এটি হবে একটি হৃদয়ছোঁয়া গল্প। আশা করছি, দর্শকের ভালো লাগবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা