× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘দেয়ালের দেশ’ এবার ওটিটিতে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১২:২৯ পিএম

‘দেয়ালের দেশ’ এবার ওটিটিতে

সরকারি অনুদানের সিনেমা ‘দেয়ালের দেশ’ প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০২৪ সালের রোজার ঈদে। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে আসছে শরিফুল রাজ ও শবনম বুবলী অভিনীত সিনেমাটি। ওটিটি প্লাটফর্ম চরকিতে ১৬ জুলাই রাত ১২টা ১ মিনিটে মুক্তি পেয়েছে দেয়ালের দেশ।

গত বছর যে সিনেমাগুলো দর্শককে ভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে দেয়ালের দেশ তার মধ্যে অন্যতম। এতে বুবলী ও রাজের অভিনয় প্রশংসিত হয়েছে। সিনেমাটি বানিয়েছেন মিশুক মনি। এটি তার প্রথম সিনেমা।

রহস্য আর রোমান্স ঘরানার সিনেমা দেয়ালের দেশ। সিনেমায় নহর চরিত্রে বুবলী, আর বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। এ দুই চরিত্রের ভিন্ন এক প্রেমের কাহিনি নিয়ে সিনেমার গল্প। যে প্রেমের শুরু হাসপাতালের মর্গ থেকে। এতে আরও অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, একে আজাদ সেতু, দীপক সুমন প্রমুখ। পরিচালক মিশুক মনি বলেন, ‘খানিকটা দেরিতে হলেও ওটিটিতে মুক্তি পাচ্ছে দেয়ালের দেশ। এটা ভেবে ভালো লাগছে যে, আরও বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশ-বিদেশের দর্শকরা এখন সহজেই সিনেমাটি দেখতে পারবেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা