× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়াকে টালিউডে নিষিদ্ধের দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১২:২৭ পিএম

তৃণমূল কংগ্রেস নেত্রী ও জুঁই বিশ্বাস জয়া আহসান

তৃণমূল কংগ্রেস নেত্রী ও জুঁই বিশ্বাস জয়া আহসান

এক যুগের বেশি সময় ধরে জয়া আহসান পশ্চিমবঙ্গেই বেশি কাজ করেন। বাংলাদেশের তুলনায় টালিউডের সিনেমায় বেশি দেখা যায় তাকে। টালিউডে তার জনপ্রিয়তাও কম নয়। পশ্চিমবঙ্গের সব নামী নির্মাতা তাদের সিনেমায় যেকোনো গুরুত্বপূর্ণ চরিত্রে জয়াকেই খোঁজেন। জয়া আহসানকে কেন টালিউডের সিনেমায় নিয়মিত সুযোগ দেওয়া হচ্ছে- এ প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।

শুধু তা-ই নয়, জয়া আহসানসহ বাংলাদেশের শিল্পীদের টালিউডে নিষিদ্ধ করার পক্ষে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। জুঁই বিশ্বাস কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০ নম্বর বরোর চেয়ারপারসনও তিনি। পাশাপাশি তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। এ ছাড়া তিনি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা স্বরূপ বিশ্বাসের স্ত্রী। তার স্বামী স্বরূপ বিশ্বাস টালিউডের শিল্পী-কলাকুশলীদের ফেডারেশন সভাপতি। বোঝাই যাচ্ছে, শাসক দলে জুঁই বিশ্বাসের স্থান বেশ পোক্ত। বাংলাদেশি শিল্পীদের টালিউডে কাজ করা নিয়ে জুঁই বিশ্বাস প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। গত মঙ্গলবারের সেই স্ট্যাটাস শেয়ার করেছেন টালিউডের অনেকে।

জুঁই বিশ্বাস লিখেছেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না। অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই জয়া যে চরিত্রটি করেছেন, সেই চরিত্রে অভিনয় করার মতো? কেন ভারতীয় জাদুঘরে তার মিউজিক অ্যালবাম রিলিজ হয়? প্রযোজক-পরিচালকেরা দেশবিরোধী কাজ করছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি?’ একই সঙ্গে জুঁই বিশ্বাস প্রশ্ন তুলেছেন, বলিউড যদি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে টালিউড এত উদার কেন?

জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে ১৮ জুলাই। এই প্রেক্ষাপটেই সোশ্যাল মিডিয়ায় এ বিতর্ক তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী জুঁই বিশ্বাস।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা