× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ময়না’ হলেন বুবলী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ১১:৪৯ এএম

শবনম বুবলী

শবনম বুবলী

চলচ্চিত্রের পাশাপাশি এবার মিউজিক ভিডিওতেও দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলীকে। ‘ময়না’ শিরোনামের একটি নতুন গানের ভিডিওতে তিনি অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর বিএফডিসিতে গানটির শুটিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন খ্যাতিমান নির্মাতা তানিম রহমান অংশু ও সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন।

গানটি শিগগিরই প্রকাশিত হবে জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে। দর্শক-শ্রোতার সামনে এক ভিন্নধর্মী আবহে হাজির হবেন বুবলী, এমনটাই ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। ‘ময়না’ গানের মাধ্যমে বুবলী প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মাধ্যমে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে যাচ্ছেন।

তবে শুধু মিউজিক ভিডিও নয়, বুবলীর হাতে রয়েছে বেশ কয়েকটি চলচ্চিত্রও। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ৩টি সিনেমা। এর মধ্যে রয়েছে সরকারি অনুদানে নির্মিত ‘সর্দার বাড়ির খেলা’, যেটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। আরেকটি সিনেমা ‘পিনিক’, পরিচালনায় রয়েছেন জাহিদ জুয়েল। তৃতীয় সিনেমাটি হলো ‘শাপলা শালুক’, যার পরিচালনায় রয়েছেন রাশেদা আক্তার।

প্রতিটি সিনেমাই ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে বুবলীকে উপস্থাপন করবে। ফলে বড়পর্দা এবং ছোটপর্দাÑ উভয় জায়গাতেই দর্শকের সামনে বুবলীকে দেখা যাবে নতুনরূপে। ‘ময়না’ গানটি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন অনেকেই।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা