× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মাতা মতিন রহমানের মন্তব্য

স্টারই নেই, আবার মেগাস্টার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ১১:৪৭ এএম

মতিন রহমান ও শাকিব খান

মতিন রহমান ও শাকিব খান

কিছুদিন আগে ছোটপর্দার বড় তারকা জাহিদ হাসান তার এক মন্তব্যে ‘মেগাস্টার’ শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এই শব্দটি কানে লাগে বলেও উল্লেখ করেছিলেন তিনি। আর তারপরই কেউ কেউ এই অভিনেতাকে নিয়ে কটু মন্তব্য করেন এবং যা নিয়ে সামাজিক মাধ্যমে চলে তোলপাড়।

যদিও পরে জাহিদ হাসান তার বক্তব্যের ব্যাখ্যায় বলেন, ‘একজন মানুষ যখন বড় হয়ে যান, তখন তার নামের সামনে অন্য কিছু লাগে না। টম ক্রুজ, শাহরুখ খান, সালমান খান, আমির খান, ম্যারাডোনা, মেসিÑ তাদের সামনে তো বিশেষণ কিছু লাগে না। নামটাই যথেষ্ট। আমি হয়তো সেটা বোঝাতে পারিনি অথবা মানুষ সেটাকে ভুল ব্যাখ্যা করেছেন। আমি কেন কাউকে ছোট করব? কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না। আমি কাউকে ছোট করতে চাই না। আমি নিজেই মানুষ ছোট, অন্যকে কী ছোট করব।’

এবার চলচ্চিত্র বিশ্লেষক ও গুণী নির্মাতা মতিন রহমানের প্রশ্ন, মেগাস্টার এই শব্দটি কি শাকিব খান নিজে বলছেন নাকি কাউকে দিয়ে বলাচ্ছেন? যদি এরকম হয়ে থাকে তাহলে সে এখনও নিজেকে মূল্যায়ন করতে শিখেনি। এই শব্দটির অর্থই সে মূল্যায়ন করতে পারেনি। যেখানে স্টারই নেই, সেখানে মেগাস্টার হয় কীভাবে? কার ভেতরে সে মেগা? মেগা হতে গেলে তো ইন্ডাস্ট্রিতে আরও দশজন লাগবে। এটা এখন বানানো টাইটেল। অনেক সময় ভক্তরা অনেক কিছু বলে যেখানে স্টারদেরও কিছু করার থাকে না। 

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রবীণ চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘আমার এখনও মনে আছে, রাজ্জাক সাহেবের যখন শততম ছবি রিলিজ হলো তখন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করেছিলেন। সেখানে শিল্পী থেকে শুরু করে সাংবাদিক সবাই ছিলেন, আমিও ছিলাম। সে সময় বক্তৃতার একপর্যায়ে সাংবাদিক আহমেদ জামান চৌধুরী একটা উপাধি দিলেন ‘নায়ক রাজ’। এমন না যে তিনি সেটা জোর করে দিয়েছেন। এরপর থেকে পত্র-পত্রিকায় তার নামের আগে লেখা হতো নায়ক রাজ রাজ্জাক, এটা চলতেই থাকল। কিন্তু এখন কেউ যদি জোর করে আদায় করে তাহলে সেটা নিয়ে তো প্রশ্ন থাকবেই! আমি যতদূর জানি, বাংলাদেশে আরেকজন নায়ক ছিল যিনি নিজেই তার নামের আগে এই ‘মেগাস্টার’ শব্দটি লিখতে বলতেন এবং তিনি নিজেই এই শব্দটির প্রমোট করতেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা