× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম অ্যাকশন নারী অভিনেত্রী দাবিতে বিতর্কে জেনিফার লরেন্স

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২২ ১৩:৪৪ পিএম

আপডেট : ১০ ডিসেম্বর ২০২২ ১৪:৩৮ পিএম

প্রথম অ্যাকশন নারী অভিনেত্রী দাবিতে বিতর্কে জেনিফার লরেন্স

হলিউডের তিনিই প্রথম নারী অভিনেত্রী যিনি অ্যাকশন ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন। এসব চরিত্রের জন্য সবসময় পুরুষ অভিনেতাদের প্রাধান্য দেওয়া হয়। হলিউডে অ্যাকশন ছবির সেই ধারা ভেঙে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী জেনিফার লরেন্স। এরপর তার দেখানো পথে অনেকেই হেঁটেছেন।

জেনিফারের নতুন ছবি ‘কজওয়ে’র প্রচারে এসে জেনিফার এমন দাবি করে বসেন। তবে অভিনেত্রী বলছেন, সাক্ষাৎকারে এমন কিছুই নাকি তিনি বলেননি।

‘ভ্যারাইটি’ প্রযোজিত একটি সাক্ষাৎকারের অনুষ্ঠানে সম্প্রতি অভিনেত্রী ভিওলা ডেভিসের মুখোমুখি হয়েছিলেন জেনিফার। ‘হাঙ্গার গেমস’-এর তারকা বলেন, ‘মনে আছে, যখন হাঙ্গার গেমস করছি, তখনও অ্যাকশন ছবির মূল ভূমিকায় কোনো মহিলাকে দেখা যায়নি। এ ছবি কেউ দেখবে না, এমনই ধারণা ছিল সবার। আমাদেরও তেমন বলা হয়েছিল। নায়ক থাকলে ছবির বিষয়বস্তু নিয়ে কারও মনে সন্দেহ দেখা দেয় না। কিন্তু শুধু নায়িকা? নায়কের অস্তিত্বই নেই? চিন্তার বিষয় ছিল, তখনও।

তবে আমি এ কথা কখনই বলতে চাইনিআমিই একমাত্র নারী হিসেবে অ্যাকশন ছবির মূল চরিত্র হয়েছি। আমি শুধু জোর দিয়ে বলতে চেয়েছি, এ চরিত্রটি করতে কতটা ভালো লেগেছিল আমার! আমার আগে অনেক অভিনেত্রীই অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করেছেন।’

অভিনেত্রী আরও জানান, অতীতেও তার মুখে অন্য কথা বসিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছিল। যা নিয়ে ভয়ংকর সমালোচনা হয়। তার বিরুদ্ধে একবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠে।

২০১২ সালের পর একেবারে ২০২২ সাল। দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরলেন এই হলিউড অভিনেত্রী। ৪ নভেম্বর অ্যাপল টিভিতে সম্প্রচারিত হয়েছে তার নতুন ছবি ‘কজওয়ে’। এ ছবি দিয়ে শুধু অভিনয়ে ফিরছেন তাই নয়, প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করলেন জেনিফার।

২০১০ সালে ‘উইন্টার বোন’ ছবিতে কালজয়ী অভিনয় করেন জেনিফার। তারপর ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজিতে যান। ড্যারেন অ্যারোনোফস্কির ‘মাদার’, ডেভিড ও রাসেলের ‘জয়’ এবং ‘আমেরিকান হাসল’ হয়ে অ্যাডাম ম্যাককের ব্যঙ্গাত্মক ছবি ‘ডোন্ট লুক আপ’-এও উন্মাদনার পারদ চড়িয়েছিলেন জেনিফার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা