× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক মঞ্চে অনি-মিজান-রাফা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫ ১১:৩০ এএম

এক মঞ্চে অনি-মিজান-রাফা

এক মঞ্চে অনি-মিজান-রাফা

একক কনসার্ট নিয়ে দেশে ফিরছেন ওয়ারফেজ ব্যান্ডের সাবেক গিটারিস্ট অনি হাসান। আগামী ১৮ জুলাই রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্টটি। ‘লেটস ভাইব-অনি হাসান ফিচারিং অল স্টারস’ শিরোনামের কনসার্টে অনির সঙ্গে মঞ্চ মাতাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা।

ইতোমধ্যে বেশ কয়েকজন তারকার নাম ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান। তালিকায় মিজান রহমান, জামশেদ চৌধুরী ও রাফা ছাড়াও ১০ জনের বেশি ব্যান্ডশিল্পী রয়েছেন। আরও কয়েকজনের নাম ঘোষণা হবে শিগগিরই, জানিয়েছে আয়োজকরা। বেলা ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। পারফরম্যান্সের পাশাপাশি এ আয়োজনে থাকবে গিটার মাস্টারক্লাস। যেটি পরিচালনা করবেন অনি হাসান নিজেই। অনির সঙ্গে এই সেশনে থাকবেন ইন্ডালো ব্যান্ডের গিটারিস্ট জুবায়ের হাসান, তৌকির তাজাম্মুলসহ দেশসেরা গিটারিস্টরা। তাদের কাছ থেকে শেখার এ সুযোগ পেতে টিকিট কাটতে হবে অনলাইন প্লাটফর্ম থেকে। মাস্টারক্লাসের টিকিট মূল কনসার্টের টিকিট থেকে আলাদাভাবে কাটতে হবে।

এরই মধ্যে এ কনসার্টের টিকিট অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। যেখানে শিক্ষার্থীদের জন্য আর্লি বার্ড টিকিট ৮০০ টাকা, সাধারণ আর্লি বার্ড টিকিট ১ হাজার টাকা এবং মাস্টারক্লাস ও কনসার্ট (কম্বো টিকিট) আড়াই হাজার টাকা। বিকাল থেকে শুরু হবে মাস্টারক্লাস, যা চলবে সন্ধ্যা পর্যন্ত। এরপর সন্ধ্যায় শুরু হবে মূল কনসার্ট, যা চলবে রাত ১০টা পর্যন্ত। কনসার্টটি আয়োজন করেছে ঢাকা ব্রডকাস্ট। মাত্র ১৮ বছর বয়সে গিটারিস্ট হিসেবে যাত্রা শুরু করেছিলেন অনি হাসান। ক্যারিয়ারের শুরুর দিকে ভাইব ব্যান্ডে বাজিয়েছেন। ভাইব ব্যান্ডে ভাঙনের পর ওয়ারফেজে যোগ দেন। ২০১১ সালে উচ্চশিক্ষার জন্য দেশে ছাড়েন অনি। বর্তমানে চীনে বাস করছেন, সেখানেই বিয়ে করে থিতু হয়েছেন তিনি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা