× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ১৯:১৪ পিএম

প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লার মামলা খারিজ

অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা আক্তার ফারহাদের সাইবার নিরাপত্তা আইনে মামলা খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনাল। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালত এ আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন এ অধ্যাদেশে এ মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলার আবেদন খারিজ করে দেন। এর আগে গত ১৫ মে একই আদালতে মামলার আবেদন করেন লায়লা। ওইদিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে পরবর্তী আদেশের জন্য আজ ১৩ জুলাই ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১০ মে প্রিন্স মামুন দারোয়ানকে মিথ্যা তথ্য দিয়ে লায়লার বাসায় প্রবেশ করে। তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। লায়লা ঘুমন্ত অবস্থা থেকে জেগে তার উপস্থিতিতে হতচকিয়ে যায়। প্রিন্স মামুনকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। মামলা কোর্টে বিচারাধীন, এবিষয়ে তার কিছু করার নেই বলে জানিয়ে দেয়। প্রিন্স মামুন তার ফেসবুক থেকে লাইভ ভিডিও প্রচার করতে থাকে। দুপুর একটা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রিন্স মামুন নামক ফেসবুক পেজ থেকে ৪ বার লাইভ ভিডিও প্রচার করে শোবার ঘর, বাথরুম, ড্রয়িং রুমের বিভিন্ন জায়গায় লায়লাকে গেঞ্জি পরিহিত অবস্থায়, শুয়ে থাকাসহ বিভিন্ন ভিডিও, গালিগালাজ, হুমকি, অশ্লীলভাবে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাইভ প্রচার করে। যার প্রতিটা ভিডিও এক মিলিয়নের উপরে ভিউ বা প্রদর্শিত হয়েছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা