× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওশাবার ‘যত কাণ্ড কলকাতাতেই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ১১:৪৯ এএম

কাজী নওশাবা আহমেদ

কাজী নওশাবা আহমেদ

দুই বছর আগে টালিউডে যাত্রা শুরু করেছিলেন বাংলাদেশি অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। অবশেষে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’।

অনিক দত্ত পরিচালিত এই ছবিটি ২০২৫ সালের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমার মোশন পোস্টার। ছবির গল্প নির্মিত হয়েছে ফেলুদা-ভক্তদের স্মৃতিচারণা ও ধাঁধার সূত্রে। মূল চরিত্রে অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়। নওশাবাকে দেখা যাবে বাংলাদেশি এক তরুণীর চরিত্রে, যে কলকাতায় আসে নিজের শিকড় খুঁজতে এবং এক রহস্যময় ঘটনার ভেতরে জড়িয়ে পড়ে।

নওশাবা বলেন, ‘আমার চরিত্রটা বাংলাদেশ থেকে আসা একজন মেয়ের। সে তার শিকড় খুঁজতে এসে এক ধরনের ধাঁধায় জড়িয়ে পড়ে। সে আর আবীরের চরিত্রটি ফেলুদার বড় ভক্ত। যদিও এটি গোয়েন্দা গল্প নয়, তবে সিনেমার প্রতিটি পরতে পরতে রয়েছে ফেলুদা ও সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানানোর প্রয়াস।’ সিনেমাটিতে যুক্ত হওয়াকে ‘ম্যাজিক’ বলে উল্লেখ করেন নওশাবা। তার ভাষায়, ‘একদিন হঠাৎ অনিক দা টেক্সট করেন। এরপর অডিশন দিয়ে নির্বাচিত হই। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুটিং শুরু করি। এতদিন পর সেই সিনেমা মুক্তি পাচ্ছে, তাও দুর্গাপূজার মতো একটা বড় উৎসবে এটা ভীষণ আনন্দের।’

এই সিনেমাটি তার জীবনের এক বিশেষ অনুভূতির সঙ্গে জড়িয়ে আছে জানিয়ে নওশাবা বলেন, ‘আমার বাবা বেঁচে থাকতে স্বপ্ন দেখতেন আমি ভালো কাজ করব। তিনি ফেলুদার বড় ভক্ত ছিলেন। আমি বিশ্বাস করি, সিনেমাটি দেখে তিনি অনেক খুশি হতেন। আমার পরিবারও খুব আনন্দিত। কারণ অনেক দিন পর আমি বড়পর্দায় ভালো একটি চরিত্রে আসছি।’

সবকিছু ঠিকঠাক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় যাওয়ার পরিকল্পনাও আছে তার।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা