× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তানভীর মোকাম্মেলের প্রামাণ্যচিত্র ‘মতুয়ামঙ্গল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৬:৫৮ পিএম

তানভীর মোকাম্মেল

তানভীর মোকাম্মেল

মতুয়া সম্প্রদায় নিয়ে ‘মতুয়ামঙ্গল’ নামের প্রামাণ্যচিত্র বানিয়েছেন তানভীর মোকাম্মেল। আজ ১২ জুলাই রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

গোপালগঞ্জের ওড়াকান্দি গ্রামে জন্ম নেওয়া হরিচাঁদ ঠাকুর ও তার ছেলে গুরুচাঁদ ঠাকুরের প্রচারিত মতুয়া ধর্মাবলম্বীরা অধিকাংশই দরিদ্র ও প্রান্তিক হওয়ায় তারা নানাভাবে শোষিত-বঞ্চিত। পশ্চিমবঙ্গের ঠাকুর নগরেও রয়েছে বিশাল এক মতুয়া জনগোষ্ঠী। কিনো-আই ফিল্মসের ব্যানারে মতুয়ামঙ্গল নির্মিত হয়েছে গণঅর্থায়নে।

১০৮ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রে উঠে আসবে মতুয়া জনগোষ্ঠীর জীবন ও মতুয়া ধর্মের দার্শনিক দিকগুলো। মতুয়াদের প্রায় ২০০ বছরের ইতিহাস, তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক বিশ্বাস, তাদের জীবনধারা, আর্থসামাজিক প্রেক্ষাপট, বর্তমান সমস্যাবলি ও সম্ভাবনা তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। এতে মতুয়া সম্প্রদায়ের নেতা ও গ্রামবাসী মতুয়া নারী-পুরুষের সাক্ষাৎকারও রয়েছে।

বাংলাদেশের পাশাপাশি ভারতের ঠাকুরনগর, আন্দামান, উত্তরাখণ্ড ও দণ্ডকারণ্যে শুটিং হয়েছে প্রামাণ্যচিত্রটির। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে উদ্বোধনী প্রদর্শনীর পর আগামী সপ্তাহে কিনো-আই ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে মতুয়ামঙ্গল প্রামাণ্যচিত্রটি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা