প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৫ ১৬:৫১ পিএম
কিয়ারা আদভানি
বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। প্রথমবারের মতো বলিউড অভিনেতা হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করেছেন তিনি। আয়ান মুখার্জির পরিচালনায় ‘ওয়ার ২’ সিনেমা দিয়ে স্পাই ইউনিভার্সে নাম লেখাচ্ছেন তিনি। এরই মধ্যে সিনেমাটির সব ধরনের শুটিং সম্পন্ন হয়েছে। যে উপলক্ষে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি পার্টি রাখা হয়। পার্টিতে কিয়ারা উপস্থিত না থাকলেও হৃত্বিকের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সামাজিক মাধ্যম এক্সে একটি ছবি শেয়ার করে এই নায়িকা লিখেছেন, ‘আমরা দুজনেই সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় বাজেটের সিনেমা। এত বড় আয়োজনে এর আগে কোনো সিনেমায় অভিনয় করা হয়নি। তাই কাজের অভিজ্ঞতাও দুর্দান্ত। এ ছাড়া হৃত্বিক স্যারের মতো একজন অভিনেতার সঙ্গে পর্দা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য নির্মাতা ও তার কাছে কৃতজ্ঞতা। সিনেমাটি নির্মাণে অসাধারণ একটি টিম কাজ করেছে। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে। আশা করছি দর্শক ভালোভাবে সিনেমাটি গ্রহণ করবে।’