× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধুরন্ধর রূপে রণবীর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১৩:১৩ পিএম

ধুরন্ধর রূপে রণবীর

রণবীর সিংয়ের জন্মদিনে প্রকাশ্যে এলো তার নতুন সিনেমা ‘ধুরন্ধর’-এর ফার্স্টলুক। অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি পরিচালনা করছেন নির্মাতা আদিত্য ধর। এর আগে ‘উরি’ সিনেমা নির্মাণ করে আলোচনায় এসেছিলেন এই নির্মাতা।

এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন রণবীর। ২ মিনিট ৪০ সেকেন্ডের চোখধাঁধানো টিজারে রণবীর সিং ছাড়াও দেখা মিলেছে সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না আর মাধবন ও অর্জুন রামপালদের।

টিজারের ব্যাকগ্রাউন্ডে বেজেছে সংগীতশিল্পী শাশ্বতের একটি মৌলিক কম্পোজিশন। এতে কণ্ঠ দিয়েছেন পাঞ্জাবি সংগীতশিল্পী জ্যাসমিন স্যান্ডলাস। প্রযোজনা প্রতিষ্ঠানের ভাষ্য অনুযায়ী ‘ধুরন্ধর’ এমন মানুষের গল্প বলবে, যাদের নাম কেউ জানে না, যাদের কাহিনী লেখা নেই ইতিহাসের পাতায়। আড়ালের সেই নায়কদের গল্পই উঠে আসবে পর্দায়Ñ যেমনটা হয়েছিল আদিত্য ধরের আগের ‘উরি’ ছবিতে। আগামী ৫ ডিসেম্বর ‘ধুরন্ধর’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা