× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুইফটকে পেছনে ফেললেন অরিজিৎ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ১০:৫৪ এএম

সুইফটকে পেছনে ফেললেন অরিজিৎ

ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে ১ জুলাই পর্যন্ত ১৫১ মিলিয়নে। সংগীত স্ট্রিমিং প্লাটফর্ম স্পটিফাইয়ে অনুসারী সংখ্যার বিচারে টেলর সুইফট, বিটিএস, বিলি আইলিশ এবং দ্য উইকেন্ডকে ছাড়িয়ে গেলেন এ ভারতীয়। এর আগেও স্পটিফাইয়ের তালিকায় অরিজিৎ তিনবার শীর্ষে উঠেছিলেন।

২০২৪ সালে ‘তুম হি হো’, ‘কেশরিয়া’, ‘তুম কেয়া মিলে’-এর মতো গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেন তিনি। চলতি বছর ‘সাইয়ারা’ সিনেমার ‘ধুন’ ও ‘ছাবা’ সিনেমার ‘জানে তু’ গানও স্থান পেয়েছে সবচেয়ে বেশি স্ট্রিমিং হওয়া গানের তালিকায়। অথচ ১৪টি গ্র্যামি জেতা সুইফট এবার রয়েছেন দ্বিতীয় স্থানে, যার অনুসারীর সংখ্যা ১৩৯ মিলিয়ন। অরিজিৎ শুধু কণ্ঠশিল্পী নন, তিনি একাধারে সুরকার ও প্রযোজকও। স্পটিফাইয়ের তালিকায় এ সময়ের আলোচিত শিল্পী এড শিরান (১২১ মিলিয়ন), বিলি আইলিশ (১১৪ মিলিয়ন), দ্য উইকেন্ডকে (১০৭ দশমিক ২ মিলিয়ন) ছাড়িয়ে গেছেন এ সংগীতশিল্পী। ২০২৫ সালের মধ্যে স্পটিফাইতে যাদের ১০ কোটির বেশি অনুসারী রয়েছে, তারা হলেনÑ আরিয়ানা গ্রান্দে (১০৫ দশমিক ৮ মিলিয়ন), এমিনেম (১০১ দশমিক ৭ মিলিয়ন)। কে-পপ ব্যান্ড বিটিএসের রয়েছে প্রায় ৮০ মিলিয়ন অনুসারী।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা