× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্যামল মাওলার ‘কানাগলি’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ১২:৪১ পিএম

শ্যামল মাওলার ‘কানাগলি’

ঢাকার বুকে নেমেছে ভয়ের ছায়া। এক নৃশংস সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলিগলিতে, যার ফেলে যাওয়া ভয়ংকর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়। এই শ্বাসরুদ্ধকর গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘কানাগলি’।

তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের (শ্যামল মাওলা) কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে শিকারি প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি? শহরের কানাগলিতে লুকিয়ে থাকা এই শীতল ক্রোধের পেছনের রহস্যটাই বা কী?

আহমেদ জিহাদের পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিরিজে প্রধান চরিত্রে শ্যামল মাওলার অনবদ্য অভিনয়ের পাশাপাশি দেখা যাবে আয়েশা খানকে। এ ছাড়া অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ ও নাজিবা বাশারের মতো গুণী শিল্পীরা। দম বন্ধ করে প্রস্তুত হন। রহস্যের জট খুলতে চলেছে খুব শিগগিরই। শুধু বঙ্গ-এ আজ (৩ জুলাই) ‘কানাগলি’ মুক্তি পাচ্ছে। সময়ের ব্যস্ত ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলা। ইতোমধ্যে নিজের অভিনয় গুণে শোবিজে ভালো অবস্থান তৈরি করেছেন তিনি। ছোট পর্দা ছাপিয়ে নিজেকে ওটিটির নিয়মিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সদরঘাটের টাইগার, মানি হানি, মাইনকার চিপায় থেকে মহানগর সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন তিনি।

নিজের চরিত্রটি প্রসঙ্গে শ্যামল মাওলা বলেন, ‘আমি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি, যিনি মূলত ইনভেস্টিগেট করেন। প্রচণ্ড থ্রিলারভিত্তিক গল্প। আর নির্মাতাকে নিয়ে বলবো, তিনি নতুন কিন্তু খুব গুছিয়ে কাজটি করেছেন। আমি খুব এনজয় করেছি কাজটি করতে গিয়ে।’

এদিকে ঈদে মুক্তির মিছিল থেকে ছিটকে পড়েছিল শ্যামল মাওলা অভিনীত সিনেমা ‘নাদান’। গত ১৩ মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে নির্মাতা ঘোষণা দিয়েছিলেন ঈদে মুক্তির। কিন্তু শেষ পর্যায়ে এসে পিছিয়ে যায়। নির্মাতা জানিয়েছিলেন, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদে না এলেও অন্য উৎসবে আসছে ‘নাদান’। এবার জানা গেছে, পূজায় সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছেন নির্মাতা ফরহাদ হোসেন। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে সিনেমার আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, সায়মা স্মৃতি, রাকিব হোসেন ইভন, এরফান মৃধা শিবলু, সাইফ খান, জুয়েল জহুর প্রমুখ। এর আগে ২০২১ সালে তৌকীর আহমেদের স্ফুলিঙ্গ সিনেমায় দেখা গেছে শ্যামল মাওলাকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা