× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন বছরের পৃথিবী রাঙাবেন মার্ভেলের সুপারহিরোরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:৪১ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৫:১০ পিএম

নতুন বছরের পৃথিবী রাঙাবেন মার্ভেলের সুপারহিরোরা

সুপারহিরোদের আঁতুড়ঘর বলা হয় হলিউডের মার্ভেল স্টুডিওকে। যেখান থেকে বড়পর্দার পৃথিবী রক্ষায় জন্ম হয়েছে স্পাইডার-ম্যান, আয়রনম্যান, হাল্ক, অ্যান্ট-ম্যান, থর, ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন অ্যামেরিকা ও গার্ডিয়্যান্স অব দ্য গ্যালাক্সির মতো দারুণ সব সুপারহিরোর। এই সুপারহিরোরা মানুষের পৃথিবীকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেন।

এসব চরিত্রের প্রায় সব সিনেমাই তুমুল জনপ্রিয়। তেমনই কিছু সিনেমা নিয়ে ২০২৩ সালে মার্ভেলের সুপারহিরোরা পর্দার পৃথিবী রক্ষা করবেন।

আগামী বছর মার্ভেল স্টুডিও বেশকিছু সিনেমা মুক্তি দেবে। যেগুলোর ট্রেলার ইতোমধ্যে প্রকাশ পেয়েছে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সেগুলো বেশ আলোচনার জন্ম দিয়েছে।

গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি : ভলিউম থ্রি

মার্ভেলের অন্যতম জনপ্রিয় সিরিজ গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি। এর প্রথম পর্ব মুক্তি পায় ২০১৪ সালে। এরপর ২০১৭ সালে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি : ভলিউম টু মুক্তি দেওয়া হয়। সিনেমাটির সফলতা ধরে রাখতে নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল ২০২৩ সালের ৫ মে বিশ্বব্যাপী মুক্তি দিতে যাচ্ছে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি : ভলিউম থ্রি। যেটির ট্রেলার ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সিনেমার নতুন এ পর্বে যুক্ত হয়েছে ব্রাজিল কমিক কন। সিনেমাটিতে প্রতি পর্বের মতো এ পর্বেও দেখানো হবে পৃথিবী বাঁচাতে একদল গার্ডিয়ান দরকার। বরাবরের মতো এ পর্বেও অভিনয়ে দেখা যাবে ক্রিস প্রাট, জোই সালড্যানা, উইল পাউল্টার ও শন গানকে।

অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টাম্যানিয়া

হলিউডের মার্ভেল প্রডাকশনের আরও একটি জনপ্রিয় সুপারহিরো কমিক সিরিজ অ্যান্ট-ম্যান। এবার আসতে চলেছে এ সিরিজের তৃতীয় সংস্করণ। এর আগে প্রথম ২০১৫ সালে অ্যান্ট-ম্যান নামে সিনেমা তৈরি করে মার্ভেল। এরপর ২০১৮ সালে অ্যান্ট-ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প মুক্তি দেওয়া হয়। এরপর করোনার কারণে দীর্ঘ সময় শুটিং বন্ধ থাকায় এ সিরিজের আর কোনো সিনেমা মুক্তি দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। এবার আসছে এর তৃতীয় পর্ব। ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ছবিটি। পরিচালনা করবেন পেয়টন রিড। আর অভিনয়ে দেখা যাবে বিশ্বের জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রীকে। যেখানে আছেন পল রাড, ইভাঞ্জেলিন লিলি, মাইকেল ডগলাস, মিশেল ফাইফার, ক্যাথরিন নিউটন ও জনাথন মেজরসের মতো তারকারা।

দ্য মার্ভেলস

নারী সুপারহিরো ক্যাপ্টেন মার্ভেল। তাকে নিয়ে তৈরি সিরিজে কমিক্স চরিত্রগুলোর মধ্যে আরও আছে ক্যারল ড্যানভার্স, কামালা খান এবং মনিকা র‌্যামবো। এ সিরিজটি মার্ভেল স্টুডিও দ্বারা পরিচালিত এবং ওয়াল্ট ডিজনি স্টুডিও মোশন পিকচার্স দ্বারা পরিবেশিত। সিরিজটি প্রথম ক্যাপ্টেন মার্ভেল নামে ২০১৯ সালে মুক্তি দেওয়া হয়। এবার এর দ্বিতীয় পর্ব বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে আগামী বছর। যেখানে ক্যাপ্টেন মার্ভেল চরিত্রে অভিনয় করবেন ব্রি লারসন। আরও দেখা যাবে ইমান ভিলানি ও টিওনাহ প্যারিসের মতো তারকাদের। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়া ডাকোস্টা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা