× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইনসাফে বাজিমাত ফারিণের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১২:৫৪ পিএম

তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ

এবারের ঈদে মুক্তি পেয়েছে ছোট পর্দার পরীক্ষিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। এটি তার দ্বিতীয় এবং প্রথম বাণিজ্যিক ছবি। প্রথম ছবি দিয়েই ভালো সফলতা তুলে নিয়েছেন তিনি।

ঈদে শাকিব খানের ‘তাণ্ডব’-এর পর ‘ইনসাফ’ বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রশংসিত হচ্ছে তাসনিয়া ফারিণের উপস্থিতি। গানে, অ্যাকশনে, অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। আর ‘আকাশেতে লক্ষ তারা’- গানটিতে ফারিণের পারফরম্যান্স দারুণভাবে আলোচিত হচ্ছে। অনেকেই বলছেন, নায়িকার এই খরার সময়ে ফারিণ বেশ ভালো সম্ভাবনা দেখিয়েছেন এ ছবিতে। এই যখন অবস্থা, তখন এলো ‘ইনসাফ-২’ এর ঘোষণা। পরিচালক সঞ্জয় সমাদ্দার জানালেন আগামী কোরবানির ঈদের জন্য তৈরি হচ্ছে এ সিনেমার চিত্রনাট্য। এরই মধ্যে অনেকখানি কাজ এগিয়েছে। আর এতেও অভিনয় করবেন ফারিণ। থাকছেন মোশাররফ করিম, শরিফুল রাজও।

আরও বড় পরিসরে নির্মিত হবে এই সিনেমা। থাকবে বেশকিছু চমকও। এদিকে সিনেমায় ফারিণের ভাগ্যও সুপ্রসন্ন বলা চলে। কারণ প্রথম বাণিজ্যিক ছবির রেশ কাটতে না কাটতেই তার সিক্যুয়ালে কাজের বিষয়টি পাকাপাকি হয়ে গেছে। জানা গেছে, ফারিণের কাছে বেশকিছু সিনেমার প্রস্তাব গেছে ইতোমধ্যে। আর ওটিটিতে কাজের প্রস্তাব তো রয়েছেই। সবমিলিয়ে ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। তবে, বেশ বুঝে শুনেই এখন পথ চলতে চান এ অভিনেত্রী, যেমনটা করেছিলেন ছোট পর্দায়ও। তিনি বলেন, আমি সময় নিতে চাই। হুটহাট সিদ্ধান্ত নিয়ে কাজ করতে চাই না। আরও কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছি। একটু বুঝে শুনে, চিত্রনাট্য পড়ে সিদ্ধান্ত নেব। এদিকে বাংলা মুভি রিভিউর তথ্যানুসারে এই ঈদে ফারিণ-রাজ অভিনীত ‘ইনসাফ’ সিনেমা মুক্তির ১৭তম দিনে স্টার সিনেপ্লেক্স (৬টি) এবং লায়ন সিনেমাস (২টি) মিলিয়ে মোট শো চলেছে ৮টি। সতেরো দিন শেষে ‘ইনসাফ’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৯৭.৫৯ লাখ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা