× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দীর্ঘ সময় পর অপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১২:৫০ পিএম

দীর্ঘ সময় পর অপি

দীর্ঘ সময় পর বিজ্ঞাপনে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এটি পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সাগর জাহান। বিজ্ঞাপনটিতে অপির সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান রহমান খান।

একসঙ্গে এটাই তাদের প্রথম কাজ। বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে অপি বলেন, সাগর জাহানের সঙ্গে এর আগে আমি অসংখ্য নাটকের কাজ করেছি। তবে, বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করা হলো। দীর্ঘ বিরতির পর আবারও এক হওয়া। সে জানে কীভাবে একজন অভিনেতা-অভিনেত্রীর থেকে সেরাটি বের করে আনতে হয়। জানা গেছে, এটি একটি এসির বিজ্ঞাপন। যেখানে অপি করিম প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন তাহসানের সঙ্গে। সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যানারে চেংহুং এসির এই বিজ্ঞাপনের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। বিজ্ঞাপনে তাহসান খান এবং অপি করিম ছাড়া মডেল হিসেবে আরও আছেনÑ সাদিয়া তানজিন, রাই রাজন্য, মেহেজাবিন নুর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য প্লাটফর্মে প্রচারিত হবে। এদিকে, দীর্ঘ সময় পর অপি করিম অভিনীত সিনেমা ‘উৎসব’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। তানিম নূরের পরিচালনায় তারকাবহুল ছবিটি এরই মধ্যে বেশ প্রশংসিতও হচ্ছে। বাংলা মুভি রিভিউর তথ্যানুসারে, মুক্তির ১৭তম দিনে স্টার সিনেপ্লেক্স (২৭টি) এবং লায়ন সিনেমাস (৩টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩০টি। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে ৮টি শো হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ৬টি শো। সতেরো দিন শেষে ‘উৎসব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ২.৩৩ কোটি টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা