প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১২:৪৯ পিএম
আবারও বাংলা গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের খ্যাতিমান শিল্পী রাহাত ফতেহ আলী খান। ‘তুমি আমার প্রেম পিয়াসা’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশি গায়িকা রুবাইয়াত জাহান।
কবির বকুলের কথায় গানটির সুর-সংগীত করেছেন রাজা কাশেফ। দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। প্রযোজনায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। গানটির ভিডিওচিত্র ধারণ করা হবে লন্ডনের বিভিন্ন লোকেশনে। শিগগিরই এটি ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানা গেছে।