প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ১২:৪৭ পিএম
মুক্তির ৪ দিনের মাথায় এসে সাড়া ফেলেছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। এটি বক্স অফিসে চার দিনে বেশ ভালো আয় করেছে। সিনেমাটি সপ্তাহান্তে দর্শকের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়াচ্ছে।
শুক্রবার (২০ জুন) সিনেমাটি ১০.৭ কোটি রুপি, শনিবার ২০.২ কোটি রুপি এবং রোববার সিনেমাটি ২৭.২৫ কোটি রুপি আয় করে। তবে সোমবার সিনেমাটির আয় কিছুটা কমেছে। ‘স্যাকনিল্ক’র প্রতিবেদন অনুসারে, সোমবার সিনেমাটি মাত্র ৮.২৭ কোটি রুপি সংগ্রহ করতে সক্ষম হয়েছে। যদি তাতেও সিনেমার মোট সংগ্রহ ৬৬.৪২ কোটি রুপি ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে আমির নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন। ‘সিতারে জামিন পার’ আমির খানের আগের সিনেমা ‘লাল সিং চাড্ডা’র ভারতীয় কালেকশনকেও ছাড়িয়েছে।