× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাড পিটকে চুমু খেতে অভিনেত্রীর অনুরোধ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২২ ১৩:৪৮ পিএম

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২ ১৪:১২ পিএম

ব্রাড পিটকে চুমু খেতে অভিনেত্রীর অনুরোধ

হলিউডের জনপ্রিয় অভিনেতা ব্র্যাড পিট, যার সঙ্গে অভিনয়ের সুযোগ সবাই চোখ বন্ধ করে লুফে নেন। অনেকেই আবার তার সঙ্গে একটি চুমুর দৃশ্য করার জন্যও বায়না ধরেন। তেমনই এক বায়না ছিল হলিউডের তারকা অভিনেত্রী মার্গট রবির। নিজের ইচ্ছাটাকে সিনেমার মাধ্যমে পূরণ করলেন এই অভিনেত্রী।

তবে মজার বিষয় হলো, সিনেমাটির গল্পে চুমুর দৃশ্যটি ছিল না। অভিনেত্রীর অনুরোধে পরিচালক এ দৃশ্য রাখতে বাধ্য হন!

মার্গট বলেন, ‘কখন আমি ব্র্যাড পিটকে চুমু খাওয়ার সুযোগ পাব, আমি শুধু সেই চিন্তা করতাম। পরিচালক ড্যামিয়েন শ্যাজেলকে বুঝিয়েছি এ দৃশ্যে চুমু প্রয়োজন। অবশেষে তাকে বোঝাতে সক্ষম হয়েছি। আমি তাকে বলেছি এখন নেলি (মার্গট) ওপরে গিয়ে জ্যাককে (ব্র্যাড পিট) চুমু খাবে। পরিচালক বললেন, এটা নেলি নয়। তুমি পিটকে চুমু দিতে চাও। তখন আমি বললাম, হ্যাঁ অবশ্যই। কেন নয়? এ সুযোগ হয়তো আর আসবে না। তখন উনি বললেন, দৃশ্যটি চরিত্রের জন্য কাজ করবে হয়তো। আমি উত্তর দিলাম, হ্যাঁ, আমিও তা-ই মনে করি।’

‘ওল্ফ অব ওয়াল স্ট্রিট’ অভিনেত্রী আরও বলেছেন, তিনি পিটকে চুম্বন করতে পেরে দারুণ সন্তুষ্ট ছিলেন। তবে পরিচালক শ্যাজেল যখন বুঝতে পেরেছিলেন যে চরিত্রগুলোর মধ্যে অন্তরঙ্গ মুহূর্তটি সত্যিই কাজ করেছে, তখন তিনি অবাক হয়েছেন এবং খুশিও হয়েছেন।

‘ব্যাবিলন’ চলচ্চিত্রটি হলিউডের এমন একটি সময়কে ফুটিয়ে তুলেছে, যখন নীরব চলচ্চিত্রের যুগ থেকে টকিজের দিকে পদার্পণ করেছে হলিউড। রবি চলচ্চিত্রে একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেত্রী হিসেবে অভিনয় করেছেন, যেখানে ব্র্যাড পিট সেই সময়ের একজন বড় চলচ্চিত্র তারকার ভূমিকায় অভিনয় করেছেন।

২৩ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে মার্গট ও ব্র্যাড পিট অভিনীত চলচ্চিত্র ‘ব্যাবিলন’। সিনেমাটি ১৯২০-এর দশকের লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাপট ঘিরে তৈরি হয়েছে। এতে পিট ও রবি ছাড়া আরও অভিনয় করেছেন ডিয়েগো ক্যালভা, টবি ম্যাগুয়ার, অলিভিয়া ওয়াইল্ড ও সামারা ওয়েভিং। ব্যাবিলন পরিচালনা করেছেন ‘লা লা ল্যান্ড’ খ্যাত পরিচালক ড্যামিয়েন শ্যাজেল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা