× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাণ্ডব এবার অস্ট্রেলিয়ায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৫ ১১:৫২ এএম

তাণ্ডব এবার অস্ট্রেলিয়ায়

ইউরোপ আমেরিকা ও কানাডার পর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পেয়েছে অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন এবং অ্যাডিলেড শহরের ৪৫টি থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘তাণ্ডব’ অস্ট্রেলিয়ায় পরিবেশন করছে ‘বঙ্গজ ফিল্মস’। বঙ্গজ ফিল্মসের প্রতিষ্ঠাতা তানিম মান্নান বলেন, ‘শুক্রবার থেকে অস্ট্রেলিয়ার থিয়েটারে চলছে তাণ্ডব সিনেমা। প্রথম দিনের শো ভালো চলেছে, তিন-চার দিনের অগ্রিম টিকিটও বিক্রি হয়েছে।’

এর আগে গত ১৩ জুন থেকে সিনেমাটি ইউরোপ আমেরিকা ও কানাডার অর্ধশত সিনেমা হলে মুক্তি পায়। সেখানের পরিবেশনার দায়িত্বে আছে বায়োস্কোপ ফিল্মস। রায়হান রাফী পরিচালিত তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন সাবিলা নূর। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে তার। ‘তাণ্ডব’ সিনেমার গল্প একটি টিভি চ্যানেলের হামলাকে কেন্দ্র করে। স্বাধীন নামের এক ছেলে এই হামলা ঘটায়। সেখানে জিম্মি করে সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের মুখ থেকে তাদের অপকর্মের স্বীকারোক্তি আদায় করেন স্বাধীন। সিনেমার গল্পের ভেতরে স্বাধীনকে দিয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, মিথ্যা মামলায় ধরে নিয়ে যাওয়া, গুম, আয়নাঘর, দুর্নীতি নিয়ে কড়া বার্তা দিতে চেয়েছেন রাফী। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খানসহ অনেকে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা