× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এ সপ্তাহের ওটিটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ১৫:২৪ পিএম

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে।

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্লাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাবে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

⊲ হাইড এন সিক (বাংলা ওয়েব ফিল্ম)

অভিনয় : ইন্তেখাব দিনার, জিয়াউল রোশান, দীপা খন্দকার, তানজিন তিশা, দীঘি

মুক্তি : দীপ্ত প্লে (১৩ জুন)

গল্পসংক্ষেপ : ফিল্মস্টার ইমতিয়াজ খানের বিয়ের রাতে দুর্ঘটনার শিকার হয় রাশা নামের এক তরুণী। কেউ কেউ ধারণা করছে ইমতিয়াজের সঙ্গে রাশার ছিল গোপন সম্পর্ক। বিনোদন সাংবাদিক নাদিয়া এ নিয়ে প্রশ্ন করতে গেলে ঘটে বিপত্তি। নাদিয়া বুঝতে পারে, যা চোখের সামনে দেখা যাচ্ছে, তার চেয়েও বড় কোনো সত্য লুকিয়ে আছে এর পেছনে।

⊲ কিলবিল সোসাইটি (বাংলা সিনেমা)

অভিনয় : পরমব্রত চট্টোপাধ্যায়, কৌশানি মুখার্জি, সন্দীপ্তা সেন

মুক্তি : হইচই (১৩ জুন)

গল্পসংক্ষেপ : ইন্টারনেটে ঘনিষ্ঠ ভিডিও ছড়িয়ে পড়লে অভিনেত্রী পূর্ণা হতাশায় আত্মহত্যার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। নিজেকে খুন করার জন্য পেশাদার খুনিকে ভাড়া করে। চুক্তিভিত্তিক খুনি আনন্দ কর সরাসরি অভিনেত্রীকে মারে না। তার সঙ্গে সময় কাটাতে শুরু করে।

⊲ রানা নাইডু সিজন ২ (হিন্দি সিরিজ)

অভিনয় : ভেঙ্কটেশ দগ্গুবতি, রানা ডগ্গুবতি, অর্জুন রামপাল, সুরভিন চাওলা

মুক্তি : নেটফ্লিক্স (১৩ জুন)

গল্পসংক্ষেপ : আমেরিকান ক্রাইম থ্রিলার ‘রে ডোনোভান’-এর হিন্দি রিমেক রানা নাইডু। ধনী ব্যবসায়ী থেকে তারকা শিল্পীÑ সবার সমস্যা সমাধানে একমাত্র ভরসা রানা। এসব করতে গিয়ে তার নিজের পারিবারিক বন্ধন নড়বড়ে হয়ে পড়ে। বিনা অপরাধে ১৫ বছর জেল খেটে ফিরে আসে রানার বাবা নাগা নাইডু।

⊲ দ্য ট্রেইটর্স (রিয়েলিটি শো)

উপস্থাপনা : করণ জোহর

মুক্তি : প্রাইম ভিডিও (১২ জুন থেকে প্রতি বৃহস্পতিবার নতুন পর্ব)

গল্পসংক্ষেপ : অংশ নিয়েছে ২০ জন খেলোয়াড়, যারা পরস্পরের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে টিকে থাকার প্রতিযোগিতায় লিপ্ত। এই গোপন বিশ্বাসঘাতকরা প্রতি রাতে খুন করার জন্য বেরিয়ে পড়ে।

⊲ শুভম (তেলুগু সিনেমা)

অভিনয় : সামান্থা রুথ প্রভু, হর্ষিত রেড্ডি, গাভিরেড্ডি শ্রীনিবাস

মুক্তি : জিও হটস্টার (১৩ জুন)

গল্পসংক্ষেপ : হরর ও কমেডির মোড়কে এ সিনেমায় তুলে ধরা হয়েছে নারীশক্তিকে, উগ্র পুরুষত্বকে করা হয়েছে কটাক্ষ। টিভিতে একটি সিরিয়াল শুরু হতেই এলাকার সব নারী অদ্ভূত আচরণ শুরু করে। স্বামীদের মানে না। তাদের ওপর নির্যাতন শুরু করে। বিপাকে পড়ে পুরুষরা। তাদের উদ্ধারে আসে এক তান্ত্রিক।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা