× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্মাতা নিপুণের ক্ষোভ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫ ১২:২২ পিএম

নির্মাতা আশফাক নিপুণ

নির্মাতা আশফাক নিপুণ

ঈদের দিন থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হল ভাড়া করে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন করা হচ্ছিল। ঈদ উপলক্ষে কামরুজ্জামান (সাইফুল) ও সাজু মেহেদীর উদ্যোগে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী জেলা পরিষদের হলটি ভাড়া নিয়ে ‘তাণ্ডব’ ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেন।

পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলের পর ‘তাণ্ডব’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। এরপর নিরাপত্তাহীনতার কারণে গত মঙ্গলবার থেকে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সিনেমা প্রদর্শনী বন্ধের খবরে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। ছবির প্রদর্শনী বন্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে দ্রুত অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করার আহ্বানও জানান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ উপলক্ষে কামরুজ্জামান ও সাজু মেহেদীর উদ্যোগে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী জেলা পরিষদের হলটি ভাড়া নিয়ে ‘তাণ্ডব’ ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেন। তবে এ উদ্যোগের বিরোধিতা করে গত শুক্রবার বিকালে পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। সেখান থেকে চলচ্চিত্র প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়।

আশফাক নিপুণ তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অতি সম্প্রতি তৌহিদী জনতার হুমকির কারণে টাঙ্গাইলের কালিহাতীতে “তাণ্ডব” সিনেমা প্রদর্শন বন্ধ, সিলেটে পর্যটনকেন্দ্র বন্ধ আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনি এখনও পড়ে আছেন চট্টগ্রাম বন্দর নিয়ে? বন্দরের ব্যাপারে যেভাবে যেকোনো প্রতিরোধ মোকাবিলার ঘোষণা আসে আপনার কাছ থেকে, মব নিয়ন্ত্রণের ব্যাপারে সে রকম কঠোর প্রতিরোধের ঘোষণা কবে আসবে আপনার কাছ থেকে? অবিলম্বে কালিহাতীতে “তাণ্ডব” প্রদর্শনের ব্যবস্থা করেন, যেকোনো পর্যটনকেন্দ্র, পাবলিক প্লেসকে ঝুঁকিমুক্ত করার ব্যবস্থা করেন এবং সবার আগে মবের উল্লম্ফন বন্ধ করেন। গত ১০ মাসে এটা না করতে পারার কাফফারা হিসেবে আগামী ১০ মাস আপনার মূল কাজ হওয়া উচিত এটা।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা