× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চারদিন ধরে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুন ২০২৫ ১৮:০১ পিএম

চারদিন ধরে হাসপাতালে ভর্তি জাহিদ হাসান

চারদিন ধরে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। শুক্রবার (৬ জুন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। 

জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন জাহিদ হাসান। 

অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। তিনি জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে। এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জাহিদ হাসানের শরীর অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো রয়েছে বলে জানিয়েছেন তিনি। 

তিনি আরও জানান, এখন অভিনেতা সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে তাকে।

এদিকে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা