× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বলিউডের ‘লাইফ ইন এ মেট্রো’ ছবির সিক্যুয়েলেও গাইবেন জেমস?

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২ ১৫:২০ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২ ১৫:২২ পিএম

বলিউডের ‘লাইফ ইন এ মেট্রো’ ছবির সিক্যুয়েলেও গাইবেন জেমস?

একটি সিনেমা দিয়ে বিপ্লব ঘটিয়ে দিয়েছিলেন তিনি। তার পারিবারিক ও জীবনযুদ্ধের গল্প ছড়িয়ে পড়েছিল ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে। সিনেমার প্রতিটি গানই ছিল দর্শকদের মুখে মুখে। প্রশংসিত হওয়ার পাশাপাশি হয়েছিলেন পুরস্কৃত। ২০০৭ সালে ‘লাইফ ইন এ মেট্রো’ নামে এক সুপারহিট সিনেমা বানিয়েছিলেন পরিচালক অনুরাগ বসু। 

তার সেই সিনেমাতে প্রীতমের সুর ও সংগীতে জেমসের ‘আলবিদা’ শিরোনামের গান গেয়ে বলিউড মাতিয়েছিলেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। গানটি ভারতের পাশাপাশি 

এই উপমহাদেশের শ্রোতাদের মুগ্ধ করেছিল। বলিউডের মহেশ ভাট থেকে শুরু করে অনেক প্রতিথযশা প্রযোজক, পরিচালক ও তারকারাও প্রশংসায় পঞ্চমুখ ছিলেন নগরবাউলের ভরাট কণ্ঠের। আজও এই গান অনেকে নতুন করে গেয়ে ভাইরাল হন সোশ্যাল মিডিয়ায়।

নতুন খবর হলো ‘লাইফ ইন এ মেট্রো’ সিনেমার সিক্যুয়েল তৈরি করতে যাচ্ছেন বলিউডের বাঙালি পরিচালক অনুরাগ বসু। বুধবার (৭ ডিসেম্বর) নির্মাতা নিজেই এই ঘোষণা দেন। এবারের পর্বের নাম ‘মেট্রো... ইন দিনো’। যেখানে জুটি বাঁধছেন সারা আলি খান ও আদিত্য রায় কাপুর। এরইমধ্যে ছবিটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে।

বলিউডের অনেক জেমস ভক্তসহ কলকাতা ও বাংলাদেশের অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিটির খবর শেয়ার করে জানতে চাইছেন, এবারেও জেমসের গান থাকবেন কি না। বিশেষ করে প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও  সংগীতের দায়িত্বে রয়েছেন প্রীতম। তাই জেমসের নাম উঠে আসছে আলোচনায়। তবে সিনেমার ঘোষণার ক্ষেত্রে জেমসের বিষয়ে কোনো তথ্য দেননি অনুরাগ।


তাই এ বিষয়ে জানতে জেমসের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুখপাত্র রবিন ঠাকুর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এ ধরনের কোনো আলোচনা হয়নি। অনুরাগ বসু বা প্রীতম কারো পক্ষ থেকেই কোনো বার্তা আসেনি। জেমস ‘লাইফ ইন এ মেট্রো’ ছবিতে যে গানটি গেয়েছিলেন সেটি ছিল একটি অনবদ্য সাফল্য। তবে ছবিটির নতুন পর্বে তার গাওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই।’

এদিকে ছবিটির পরিচালক অনুরাগ বসুর একটি নির্ভরযোগ্য সূত্র প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছে, ছবিটির কাজ সবে শুরু হয়েছে। এখনো জেমসের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

জানা গেছে, অনুরাগ বসুর নিজস্ব প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনার করবেন ভূষণ কুমার। সারা-আদিত্য ছাড়াও সিনেমায় অভিনয় করবেন একঝাঁক তারকা। অনুপম খের, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, আলি ফজল এবং ফতিমা সানা শেখকে দেখা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা