× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৬ মাস পর ব্যাচেলর পয়েন্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১১:৩৩ এএম

২৬ মাস পর ব্যাচেলর পয়েন্ট

বিরতির পর আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’। ঈদ উপলক্ষে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের পঞ্চম মৌসুম প্রচারিত হবে।

রোববার বিকালে গুলশানের একটি ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্মাতা। নির্মাতা কাজল আরেফিন জানান, ঈদের দিন থেকে চ্যানেল আই, বুম ফিল্মসের অফিসিয়াল ইউটিউব এবং বঙ্গ অ্যাপে দেখা যাবে ব্যাচেলর পয়েন্ট। কাজল আরেফিনের ভাষ্য, ‘দেশ-বিদেশে যেখানে যাই, দর্শকরা সবার আগে জিজ্ঞেস করে ব্যাচেলর পয়েন্ট নতুন সিজন কবে আসবে? দর্শকদের জন্যই কাজ করি, তাদের চাওয়াতেই ২৬ মাস পর নতুন সিজন নিয়ে আসছি।’ ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এবারের সিজন অনেক বড় পরিসরে বানিয়েছেন বলে জানালেন পরিচালক। তিনি বললেন, ‘দর্শকদের চাওয়া এবং আমার স্বপ্নগুলো নষ্ট করতে চাই না। এ কারণে আরও বড় পরিসরে দর্শকদের সামনে নতুন সিজন আনতে চেয়েছি। টিভি, ওটিটি এবং ইউটিউব সব প্লাটফর্ম একত্র করে নতুন সিজনের উদ্যোগ নিয়েছি।’ ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের প্রচার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক ছাড়াও উপস্থিত ছিলেন মারজুক রাসেল, চাষী আলম, পলাশ, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, শিমুল শর্মা, পাভেল, ফারিয়া শাহরিন, সানজানা সরকার প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা