× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজের প্রশংসায় ফারিণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৫ ১১:২৮ এএম

তাসনিয়া ফারিণ ও শরীফুল রাজ

তাসনিয়া ফারিণ ও শরীফুল রাজ

ঈদে আসছে তাসনিয়া ফারিণ অভিনীত সিনেমা ‘ইনসাফ’। ছবিতে পুরোপুরি অ্যাকশন নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে।

এই প্রথম বাণিজ্যিক সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। এই সিনেমা নিয়ে সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে কথা বলেছেন ফারিণ। নিজের কাজ ছাড়াও তিনি কথা বলেছেন সহ-অভিনেতা শরীফুল রাজকে নিয়ে। গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ‘ইনসাফ’ ছবির ওয়ার্নিং বা টিজার। সঞ্জয় সমাদ্দার পরিচালিত সিনেমাটির টিজার সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে ফারিণ বলেন, ‘খুবই ভালো সাড়া পাচ্ছি। দেশ ও দেশের বাইরে যারা রিভিউ দিয়েছেন; ভালো বলেছেন। সামাজিক মাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। এখন তো যেখানেই যাচ্ছি, এই টিজার নিয়ে ভালো কথা শুনছি।’ ফারিণ বলেন, ‘বিশেষভাবে বলব রাজ ভাইয়ের কথা; তিনি এত দুর্দান্ত অভিনেতা...আমি যখন চিত্রনাট্য পাই, মনে হয় চরিত্রটি রাজ ভাইয়ের জন্যই লেখা হয়েছে। তাকে আমরা এভাবে দেখিনি। কিন্তু আমি জানি, এটা তিনি ভালোভাবে করতে পারবেন। 

‘ইনসাফ’ সিনেমায় রাজের নিবেদন দেখে মুগ্ধ ফারিণ আরও বলেন, ‘তিনি অসাধারণ অভিনেতা। তিনি যে এতটা কঠোর পরিশ্রমী আর নিবেদিতপ্রাণ অভিনেতা...তিনি পুরো শুটিংয় ফোন ব্যবহার করেননি। কেবল শুটিংয়ের সময় না, বাসাতেও না। মনোযোগে বিঘ্ন হয়, এমন কিছু চাননি। আমি নিজেই মাঝেমধ্যে তাকে ফোনে পাইনি। সাত-আট মাস ধরে একটা লোক ফোন ছাড়া, আমি তো ভাবতেই পারি না। শুটিংয়ের ফাঁকে আমরা হয়তো ফোন দেখি কিন্তু তিনি সারাক্ষণ বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন; তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা