× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কনসার্টে ফিরছেন কুমার বিশ্বজিৎ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৫:৫১ পিএম

কুমার বিশ্বজিৎ

কুমার বিশ্বজিৎ

বাংলা গানের ইতিহাসে কিছু নাম চিরকালীন। যাদের কণ্ঠ ছুঁয়েছে সময়কে, যাদের সুর জাগিয়েছে আবেগ, নস্টালজিয়া আর ভালোবাসা। এমনই একজন শিল্পী কুমার বিশ্বজিৎ।

কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার সব পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছেন এক সংগীত যোদ্ধা। চার দশকেরও বেশি সময় ধরে সুরের যে যাত্রা তিনি শুরু করেছিলেন, তা আজও সমানভাবে মুগ্ধ করে চলেছে পুরোনো ও নতুন প্রজন্মকে। সড়ক দুর্ঘটনায় একমাত্র ছেলে নিবিড়ের অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। তাই দীর্ঘদিন অনুপস্থিত গানেও। মাঝে কিছু কাজ করলেও ছিল না ধারাবাহিকতা। তবে ইদানীং কাজে ফেরার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন এ সংগীতশিল্পী। কানাডাসহ আরও কয়েকটি দেশে স্টেজ শোতে সংগীত পরিবেশন করবেন তিনি। এদিকে গতকাল (১ জুন) ছিল কুমার বিশ্বজিতের জন্মদিন। দিনটি নিয়ে তার কোনো উচ্ছ্বাস ছিল না। তিনি বলেন, ‘জন্মদিন এলেই মায়ের কথা খুব মনে পড়ে। কয়েক বছর আগে আমি আমার মাকে হারিয়েছি। আমার কাছে সব সময়ই মনে হয়, মানুষ বিশেষ ভ্রমণের জন্য পৃথিবীতে আসে। কেউ কেউ সফল হয়, কেউ হন না। আমি সফল কি না জানি না। তবে আমার গান যদি আমি মরে যাওয়ার পরেও শ্রোতা দর্শকের মাঝে বেঁচে থাকে সেটাই হবে আমার প্রাপ্তি। কী এক অদ্ভূত ভাবনা মানুষের, মরার পরেও বেঁচে থাকার বাসনা। হয়তো আমিও এমন করেই বেঁচে থাকব আমার গান দিয়ে, পৃথিবীতে ভ্রমণের স্বার্থকতা আমার হয়তো সেখানেই।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা