× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাশমিকার জীবনের গল্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৫:৫০ পিএম

রাশমিকা মান্দানা

রাশমিকা মান্দানা

বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই তিনি নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এ সফলতার পেছনে লুকিয়ে রয়েছে অনেক কঠিন সময়ের গল্প। সেই গল্প এবার নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী।

সম্প্রতি এক ফ্যান তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাশমিকাকে প্রশ্ন করেন, ‘আপনি কী করেন যখন জীবনের সবচেয়ে খারাপ সময় আসে? যখন সবকিছু ভুল হচ্ছে, বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যাচ্ছে, তখন কীভাবে সামলান নিজেকে?’ এই প্রশ্নের উত্তরে রাশমিকা জানান, তিনিও একসময় জীবনের খুব নিচু পর্যায়ে ছিলেন। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেই আবেগী গল্প শেয়ার করেছেন তিনি। রাশমিকা লেখেন, ‘আপনি শুধু নিঃশ্বাস নিন। নিজের চারপাশে এমন মানুষ রাখুন, যাদের আপনি বিশ্বাস করেন। বিশ্বাস রাখুন, এই দিনটাও পেরিয়ে যাবে। পরদিন আবার একইভাবে দিনটাকে সামলান। এক দিন দেখবেন, আপনি অনেক ভালো অনুভব করছেন। তখন নিজেকে নিয়েই গর্ব হবে। এই কঠিন সময়টাকে পেরিয়ে এসেছেন বলে।’

এদিকে সম্প্রতি রাশমিকার একটি ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে। তিনি কি তবে নিজের প্রেমিক বিজয় দেবরাকোন্ডাকে আড়াল করলেন? চমৎকার এক শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন রাশমিকা। ছবির ক্যাপশনে লেখেন, ‘এই ছবিগুলোতে আছে আমার সব প্রিয় জিনিস- রঙ, পরিবেশ, জায়গাটা, শাড়ি যিনি উপহার দিয়েছেন, ফটোগ্রাফার। সবকিছুই আমার জন্য অমূল্য।’

এর পরই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকে মনে করছেন, ছবিগুলো বিজয় দেবরাকোন্ডার বাড়িতে তোলা হয়েছে। কারও কারও দাবি, ছবির ফটোগ্রাফারও নাকি বিজয় নিজেই! এমনকি শাড়িটি নাকি বিজয়ের মা উপহার দিয়েছেন রাশমিকাকে। যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, রাশমিকা মান্দানাকে পরবর্তী দেখা যাবে ধানুশ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে ‘কুবেরা’ সিনেমায়। এটি মুক্তি পাবে চলতি জুনে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা